নিউইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান মরিশাসে বাংলাদেশের রাষ্ট্রদূত হচ্ছেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান মরিশাসে বাংলাদেশের রাষ্ট্রদূত হচ্ছেন। শামীম আহসান মরিশাসে রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন। সরকার ইউরোপ ও এশিয়ায় বাংলাদেশের চারটি মিশনে রাষ্ট্রদূত পদে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে দুই রাষ্ট্রদূতকে বদলি, এক রাষ্ট্রদূতকে আঞ্চলিক জোটের প্রধান পদে মনোনয়ন এবং দুই কূটনীতিককে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিতে যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত সোমবার জানান, মরিশাসে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হচ্ছে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসানকে। ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামকে ঢাকায় অবস্থিত বঙ্গোপসাগরীয় আঞ্চলিক জোট বিমসটেকের মহাসচিব পদে মনোনীত করা হয়েছে। ইতিমধ্যে জোটের সদস্য অন্য ছয় দেশকে এই মনোনয়নের কথা বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
ফ্রান্সে শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন। মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানকে অস্ট্রেলিয়ায় হাইকমিশনার পদে বদলি করা হচ্ছে। মিলানে বাংলাদেশের কনসাল জেনারেল রেজিনা আহমেদকে মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হচ্ছে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








