নিউইয়র্কের জ্যাজ শিল্পীরা ছড়িয়ে দিলেন সুরের আবেশ

সুরের কোন সীমারেখা নেই। যে দেশের মানুষই হোক না কেন সুরের স্পর্শ তাকে আন্দোলিত করবে। হলভর্তি দর্শককে জ্যাজের সুরে মোহিত করলেন মার্কিন মুলুক থেকে আসা শিল্পীরা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এ প্রজন্মের জ্যাজ সঙ্গীতদল ‘পল বিড্রি অ্যান্ড পাথওয়েজ’এর শিল্পীরা শ্রোতাদের আন্দোলিত করলেন জ্যাজ সঙ্গীতের মূর্ছনায়।
মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ শতকের দিকে জ্যাজ মিউজিকের উত্পত্তি। গত একশ’ বছর ধরে জ্যাজ মিউজিক আফ্রিকান ও আমেরিকান সঙ্গীত ঐতিহ্যের ধারা বহন করে চলেছে। এখন আমেরিকায় সবচেয়ে জনপ্রিয় সুরধারা এই জ্যাজ মিউজিক। গতকাল শনিবার বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের অ্যামফিথিয়েটারে আমেরিকার এই সঙ্গীতধারায় মুগ্ধ হলেন মিলনায়তন ভর্তি শ্রোতা। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকাস্থ আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস। স্বাগত বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ডিরেক্টরের চেয়ারম্যান তৌহিদ সামাদ।
সঙ্গীতদলটির মূল ভোকাল ও নেতৃত্বে রয়েছেন পল বিওড্রি, যিনি একইসঙ্গে একজন বেজিস্ট, সঙ্গীত রচনাকারী, প্রযোজক, গায়ক ও সঙ্গীত শিক্ষক। এছাড়া দলে টেনর স্যাক্স ও আল্টো ফ্লুট বাদক হিসেবে বিড্রিকে সঙ্গ দিচ্ছেন টিম আরমাকস্ট, ড্রামবাদক হিসেবে রয়েছেন টনি জেফারসন এবং কিবোর্ডে রয়েছেন বেনেট প্যাস্টার। দলটির নিজস্ব শিরোনাম ‘পল বিড্রি অ্যান্ড পাথওয়েজ’ শীর্ষক প্রথম অ্যালবাম বের করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ও জ্যাজ অ্যাট লিঙ্কন সেন্টারের যৌথ অর্থায়নে ‘দ্য রিদম রোড: আমেরিকান মিউজিক অ্যাব্রোড’ শীর্ষক প্রকল্পের আওতায় এই সঙ্গীতানুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। ২০০৫ সালIথেকে শুরু করে এ প্রকল্পের আওতায় ১৫০টি সঙ্গীতদল বা সঙ্গীতশিল্পী বিশ্বব্যাপী একশটি দেশ সফর করেছে।ইত্তেফাক
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








