Monday, 16 March 2026 |
শিরোনাম
বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে ঐতিহ্যবাহী রয়েল বেঙ্গল পথমেলা রোববার (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: June 19, 2019 | 3:17 PM

https://www.facebook.com/USANewsNY/videos/456321271612216/

https://www.facebook.com/USANewsNY/videos/1144765839065231/

https://www.facebook.com/USANewsNY/videos/307652390144682/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে ঐতিহ্যবাহী রয়েল বেঙ্গল পথমেলা অনুষ্ঠিত হবে আগামী রোববার। বাঙালী অধ্যুষিত নর্থ ব্রঙ্কসের ২০৪-২০৫ ষ্ট্রিটের জমজমাট এ পথমেলায় থাকবে দেশ-প্রবাসের জনপ্রিয় শিল্পীদের জমকালো পরিবেশনা। বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের উদ্যোগে এবং বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির কাউন্সিলের সহায়তায় আয়োজিত এ মেলা সকাল ১০ টায় শুরু হয়ে চলবে সন্ধ্যে ৭ টা পর্যন্ত।
গত মঙ্গলবার সন্ধ্যায় নর্থ ব্রঙ্কসের একটি রেষ্টুরেন্টে বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুলের পরিচালনায় এবং সভাপতি সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, রাজনীতিক আলহাজ্ব সোলাইমান ভূইয়া, বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী কালা মিয়া, মেলার টাইটেল স্পন্সর লংজিভিটি হেলথ সার্ভিসের কর্ণধার রুকন হাকিম, মেলা কমিটির আহ্বায়ক মো. আব্দুর রহিম ও সদস্য সচিব বোরহান উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট হাসান আলী, মান্না মুনতাসির, তানিম সহ মেলা কমিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানান হয়, এবারের মেলাটি হবে সংগঠনের আয়োজনে ৭ম পথমেলা। ইতোমধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অতিথি থাকবেন মূলধারার বেশ ক’জন রাজনীতিক। মেলায় থাকবে রকমারি স্টল। দেশ-প্রবাসের জনপ্রিয় শিল্পীদের জমকালো পরিবেশনায় দিনব্যাপি মেলাটি হয়ে ওঠবে স্মরণকালের আকর্ষণীয় উৎসবে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV