Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের মহান বিজয় দিবস উদযাপন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: December 21, 2020 | 1:02 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে গভীর শ্রদ্ধা, ভালোবাসা বাংলাদেশের ৫০তম মহান বিজয় দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্রে বাঙালীদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশন। বৈশ্বিক দুর্যোগ করোনা মহামারির কারণে গত ১৯ ডিসেম্বর শনিবার রাতে সংগঠনটি ভার্চুয়ালী উদযাপন করে মহান বিজয় দিবস। উৎসব আয়োজনে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা।
সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুআন থেকে তেলাওয়াত করেন এম ডি আলাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু। বিশেষ অতিথি ছিলেন ’৭১ সালের রনাঙ্গণের দুই বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ পুলিশের অবসর প্রাপ্ত এএসপি আব্দুল হালিম খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ কামাল উদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, মূলধারার রাজনীতিবিদ মোহাম্মদ এন মজুমদার, জামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মনজুর আহমদ চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশাহ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশনের সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুব আলম, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, বাংলাদেশ সোসাইটি অব কুইন্সের সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, সুনামগঞ্জ জেলা সনিতির সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু, এম সাইফুর রহমান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র এর সহ সভাপতি সৈয়দ গৌছুল হোসেন, সংগঠনের সহ সভাপতি লোকমান হোসেন লুকু, মোহাম্মদ সাদি মিন্টু, আহমদ ফয়ছল, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির শামীম, কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোমিত তানিম, স্কুল শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক সালমা সুমি।
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে বলেন, মুক্তিযোদ্ধারা একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। কিন্তু দেশ অনেক এগিয়ে গেলেও বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন করেছিল তাদের সে প্রত্যাশা আজো পূরণ হয়নি। বক্তারা কমিউনিটিকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য সংগঠনটির ভূঁয়সী প্রশংসা করেন।
কবিতা আবৃত্তি করেন সংগঠনের সহ সভাপতি কবি রেহানুজ্জামান রেহান, যুগ্ম সম্পাদিকা কবি মাকসুদা আহমদ ও কবি মনিরুল ইসলাম টিটু। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের নন্দিন সঙ্গিত শিল্পি বাউল কালা মিয়া। অনুষ্ঠানের শুরুতে দেশাত্ববোধক সঙ্গীতের সুরে নৃত্য পরিবেশন করে কানাডা থেকে অংশ নেয়া শিশু শিল্পি আদিয়ানা চৌধুরী ও জায়ান চৌধুরী।
সবশেষে বাংলাদেশ থেকে অংশ নেয়া প্রখ্যাত বাউল শিল্পী কালা মিয়া বেশ ক’টি জনপ্রিয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সবাইকে মাতিয়ে রাখেন। গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে যোগ দেয়া সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আহবাব চৌধুরী খোকন এবং সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী।

ট্যাগ:
Situs Streaming JAV