করোনাকালে নিউইয়র্কের বাংলা ট্যুরের নায়াগ্রা ভ্রমন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : প্যান্ডামিক সময়ে সবকিছুর মতো ট্যুরিজম সেক্টরেও নেমে এসেছিলো স্থবিরতা। এখন ক্রমেই আস্তে আস্তে জনজীবনে স্বাভাবিকতা ফিরে আসছে। এরই ধারাবাহিকতায় নিউইয়র্কে বাংলাদেশী পরিচালিত ট্যুরিজম প্রতিষ্ঠান বাংলা ট্যুর এবছর প্রথমবারের মত চালু করলো নায়াগ্রা ট্যুর।
গত ৮ আগস্ট শনিবার ভোর ৫টায় বাংলা ট্যুর একটি ভ্রমনগ্রুপ নিয়ে নায়াগ্রা রওয়ানা দেয় ব্রঙ্কসের পার্কচেস্টার থেকে। পথে যাত্রাবিরতি করে বিশ্ব বিখ্যাত কর্ণিং গ্লাস মিউজিয়ামে। নায়াগ্রা পৌছে গ্রুপটি মেইড অব দি মিস্ট জাহাজে চড়ে নায়াগ্রার তলদেশ পরিদর্শন করে। এছাড়াও গ্রুপটি গোট আইল্যান্ড, কেইভ অব দি ওয়াইন্ড পরিদর্শন ছাড়াও সন্ধ্যায় নায়াগ্রা ফলসে আলোক প্রক্ষেপন উপভোগ করে। পরদিন রোববার সন্ধ্যায় গ্রুপটি নিউইয়র্ক ফিরে আসে।
বরাবরের মতোই গ্রুপটি পরিচালনার দ্বায়িত্বে ছিলেন বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান। উল্লেখ্য আগামী ২৫ আগস্ট বাংলা ট্যুরের পরবর্তী গ্রুপ নায়াগ্রা ভ্রমনে যাবে। আগ্রহীদের ৩৪৭ ২৮০ ৭২৬৯ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








