নিউইয়র্কের বাফেলোতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিশুর মর্মান্তিক মৃত্যু
নিউইয়র্ক : নিউইয়র্কের বাফেলোতে সড়ক দুর্ঘটনায় তাশফিক তোফা নামে এক বাংলাদেশী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটির বয়স ছিলো মাত্র ৫ বছর। শিশুটির আত্মীয় মিজানুর রহমান মিজান এনাকে জানান, তাশফিকের তোফার বাবা এক সময় পরিবার পরিজন নিয়ে নিউইয়র্কে থাকতেন। প্রায় ৪ বছর আগে তিনি নিউইয়র্ক থেকে পরিবার নিয়ে বাড়ি ক্রয় করে স্থায়ীভাবে বসবাসের জন্য বাফেলোতে চলে যান। তাশফিক তোফার মামা হান্নান হাজীও বাফেলোতে থাকেন। তোফার মামার বাসার দূরত্ব তাদের বাসা থেকে মাত্র ৫/৭ মিনিটের রাস্তা।এনা
ঘটনার দিন ২৫ অক্টোবর তোফা তার মায়ের সাথে মামার বাসায় গিয়েছিলো। মামার বাসা থেকে বিকেলে নিজেদের বাসায় ফিরে আসছিলেন পায়ে হেঁটে। তোফার মা রাস্তা ক্রস করছিলেন ছেলের হাত ধরে। এমন সময় দেখতে পান যে অপর দিক থেকে একটি গাড়ি তাদের দিকে ছুটে আসছে। নিজের দিকে গাড়ি আসছে দেখে তাশফিক তোফা তার মায়ের হাতে থেকে ছুটে দৌড় দেয়। দৌড় দিয়ে তোফা গাড়ির নিচে চলে যায়। হতবিহ্বল মা সেখানে দাঁড়িয়েছিলেন, সেখানেই দাঁড়িয়ে রইলেন। পুলিশ কল করা হলে পুলিশ এবং এ্যাম্বুলেন্স এসে তোফাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে কয়েক ঘন্টা চিকিৎসার পর তোফা মৃত্যুর কোলে ঢলে পড়ে। পৃথিবীর স্বাদ বুঝার আগেই তোফাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। এ দিকে তোফাকে হারিয়ে তোফার মা গাপল প্রায়। তিনি শুধু প্রলাপ বকছেন। কোন ভাবেই মেনে নিতে পারছেন না। তারাই আদরের সন্তান, তা হাত থেকে ছুটে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছে।
এ দিকে তাশফিক তোফার নামাজে জানাজা গত ২৬ অক্টোবর বাদ জোহর বাফেলো ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয় এবং নামাজে জানাজা শেষে মুসলিম গোরস্তানে দাফন করা হয়। উল্লেখ্য, তাশফিক তোফার বাবা তাশফিক তোফায়েলের দেশের বাড়ি বাংলাদেশে সিলেটের কুলাউড়ার বড়লেখা-জুড়ি এলাকায়। নিউইয়র্কে অবস্থানকালে তিনি বড় লেখা জুড়ি সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তাশফিক তোফায়েল স্ত্রী, ৩ বছরের মেয়ে, এক ভাই ও ১ বোনসহ বাফেলোতে বসবাস করছিলেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








