Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব গিয়াস উদ্দিনের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ-মাহফিল অনুষ্ঠিত (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: September 26, 2020 | 9:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদ ও স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিনের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাবাজার জামে মসজিদে গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যয় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়ার পরিচালনায় মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম।
বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে দু’য়া-মুনাজাতে আলহাজ্ব গিয়াস উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা সহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি, কল্যাণ কামনা করা হয়।

দু’য়া-মাহফিলে অংশ গ্রহণের জন্য মরহুম আলহাজ্ব গিয়াস উদ্দিনের পরিবারের পক্ষ থেকে তার ভাতিজা মসজিদের কার্যকরী সদস্য শামিম উদ্দিন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় আলহাজ্ব গিয়াস উদ্দিনের বড় ছেলে আমিম উদ্দিন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে তবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শেষ হয়।

উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব গিয়াস উদ্দিন গত ১০ এপ্রিল ২০২০ শুক্রবার ভোর সোয়া ২টায় নিউইয়র্কে ব্রঙ্কসের আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন মন্টিফিউর মেডিকেল সেন্টারে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন)।
মৃত্যুকালে আলহাজ্ব গিয়াস উদ্দিনের বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, ৪ ভাই ২ বোন সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ব্রঙ্কসের এ অ্যান্ড এ ভেরাইটি ডাবল ডিসকাউন্ট এবং জি অ্যান্ড আর ভেরাইটি ডিসকাউন্ট ইনকের কর্ণধার আলহাজ গিয়াস উদ্দিন নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাস করতেন। তার দেশের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার গ্রামে। তার পুরো পরিবারই যুক্তরাষ্ট্র প্রবাসী।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV