নিউইয়র্কের ব্রঙ্কসের আল আকসা সুপার মার্কেট মঙ্গলবার থেকে পুনরায় খুলছে
ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে বাঙালি মালিকানাধীন অন্যতম সেরা সুপার মার্কেট আল আকসা সুপার মার্কেট ১৪ ই এপ্রিল মঙ্গলবার থেকে খুলছে। গ্রাহকদের সুবিধার্থে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত খোলা থাকবে ব্রঙ্কসের আল আকসা সুপার মার্কেট। করোনা তান্ডবে বন্ধ থাকার পর সিটির আইন মেনে ১৪ এপ্রিল মঙ্গলবার থেকে আল আকসা সুপার মার্কেট পুনরায় চালু করা কবে। আল আকসা গ্রুপের স্বত্ত্বাধিকারী শাহীন এবং জেনারেল ম্যানেজার আলী হায়দার ইউএসএনিউজঅনলাইন.কমকে এ তথ্য জানিয়েছেন।

আল আকসা গ্রুপের জেনারেল ম্যানেজার আলী হায়দার ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, সিটির নিয়ম মেনে শুধু টেক আউট এবং ফোনে অর্ডার নেয়ার ব্যবস্থা থাকবে গ্রোসারিতে। তিনি বলেন, গ্রাহকরা সকল গ্রোসারি পণ্য বাসায় বসে অর্ডার দিতে পারবেন এবং পরবর্তীতে পিক-আপ করতে পারবেন। গ্রাহকদের প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত এ সেবা প্রদান করা হবে। অর্ডারের জন্য ফোন নাম্বার হচ্ছে : ৭১৮-৯০৪-০৭০০, ৬৪৬-৫০৮-৪৭৪৯ এবং ৯২৯-৪১২-৬১৫১।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








