নিউইয়র্কের ব্রঙ্কসে আহাদ অ্যান্ড কোম্পানীর ইফতার ডিনার
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের আহাদ অ্যান্ড কোম্পানী গত ১২ মে রোববার ইফতার ডিনাররের আয়োজন করেছে। তরুণ সিপিএ আহাদ আলীর মালিকানাধীন আহাদ অ্যান্ড কোম্পানী ব্রঙ্কসের বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেসে এ ইফতার ডিনারের আয়োজন করে। বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া ইফতার মাহফিল ও দোয়া-মুনাজাত পরিচালনা করেন। দোয়া-মুনাজাতে প্রতিষ্ঠানটির সাফল্য সহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়।
এসময় স্বাগত বক্তব্য রাখেন আহাদ অ্যান্ড কোম্পানীর প্রেসিডেন্ট আহাদ আলী, সিপিএ। তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাবাজার জামে মসজিদ ও স্টারলিং বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার প্রমুখ। এসময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। পরে কোম্পানীর পক্ষ থেকে অতিথিদের ইফতার সহ আপ্যায়ন করানো হয়।

বাংলাদেশী-আমেরিকান সিপিএ আহাদ আলী ইউএসএনিউজঅনলাইন.কমকে জানিয়েছেন, আহাদ অ্যান্ড কোম্পানী তার শুভাকাঙ্খী-কাস্টমারদের সম্মানে এ ইফতার ডিনারের আয়োজন করা হয়। এটি তার প্রথম ইফতার ডিনার। এধরনের অনুষ্ঠান আয়োজন করতে পেরে মহান আল্লার নিকট অশেষ শুকরিয়া আদায় করছি।
ইউএসএনিউজঅনলাইন.কমকে সিপিএ আহাদ আলী জানান, তাদের অফিস থেকে পার্সোনাল ও বিজনেস ট্যাক্স ফাইলিং, আইআরএস এবং স্টেট অডিট সমাধান, পেরোল, বুককিপিং, সেলস ট্যাক্স ফাইলিং, বিজনেস পরামর্শ, এলএলসি এবং কর্পোরেশন সেটাপ সহ ইমিগ্রেশন ফরম পূরুণে সহায়তা দেয়া হয়। সিপিএ আহাদ আলী বলেন, প্রবাসী বাংলাদেশীদের উন্নতমানের সেবা প্রদানের লক্ষে কাজ করে যাচ্ছে। বলেন, নিজের শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে সুলভ মূল্যে সঠিক নির্ভুল ট্যাক্স সেবা প্রদানই তার লক্ষ।
এবিষয়ে আরো জানতে যোগাযোগ করার অনুরোধ জানান হয়েছে : সিপিএ আহাদ আলী, প্রেসিডেন্ট, নিউইয়র্ক ১১৩৭২, ফোন:৭১৮-৭৯০-১০৬৯,৯২৯-৩৭১-৯৯১৫। www.ahadandco.com
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








