Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলির নির্বাচনী সভা

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: March 30, 2018 | 5:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ার কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের ব্রঙ্কসে। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০৬২ মেগ্গ্র এভিনিউর খলিল বিরিয়ানী হাউজের ২য় শাখায় এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৬ জুন ইউএস কংগ্রেস নির্বাচন অনুষ্ঠিত হবে।


অনুষ্ঠানের আয়োজক আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদের পরিচালনায় এবং নিউইয়র্ক সিটির সাবেক পুলিশ কমিশনার জো রামোসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলির ডিস্ট্রিক্ট প্রতিনিধি টমাস পি মেসিনা সিনিয়র, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকানস’র চেয়ারম্যান হাসান আলী, ‘বাংলাদেশ ডে উদযাপন কমিটি ২০১৮’র চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাসিম হাসনু, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সহ সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জামাল হুসেন, কর্মকর্তা নূরুল ইসলাম ও জুয়েল, আরবান হেলথ কেয়ারের কমিউনিটি আউটরিচ কর্মকর্তা মেহেরুন্নেসা জুবায়দা, খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার রন্ধন শিল্পী মো. খলিলুর রহমান প্রমুখ।


গণমাধ্যম ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভি সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম। সভায় বাংলাদেশী কমিউনিটির নের্তৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জাননো হয়, কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় বক্তারা কংগ্রেসে বাংলাদেশের জন্য ডিউটি ফ্রি বাণিজ্য বিল উত্থাপনের জন্য কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলির প্রতি আহ্বান জানান। এসময় বিভিন্ন নির্বাচনে বাংলাদেশী-আমেরিকানদের সুযোগ করে দেয়ারও আহবান জানান হয় সভা থেকে। কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলির জন্য ফান্ডরেজিং অনুষ্ঠানের বিষয়ও আলোচনা হয় সভায়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV