নিউইয়র্কের ব্রঙ্কসে টেরোরিস্ট বলে বাংলাদেশী জ্যোতি মন্ডলের ওপর হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা, সুষ্ঠু বিচার দাবি (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/982305262543346
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে দুর্বৃত্তরা টেরোরিস্ট বলে হামলা চালিয়েছিল বাংলাদেশী জ্যোতি মন্ডলের ওপর। তিনি গত ৯ জুলাই কমিউনিটি এ্যাফিয়ার্স ইউনিট পুলিশকে এ তথ্য জানিয়ে তার মামলাটিকে হেইট ক্রাইম ধারায় অন্তরভূক্ত করে এর সুষ্ঠু বিচার দাবি করেন।

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ৪৩ প্রিসেনক্টের কমিউনিটি এ্যাফিয়ার্স ইউনিট পুলিশ অফিসার লুুইস ডি ম্যান্ডেজ এর সাথে বৈঠকে এসময় ছিলেন স্থানীয় কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ এন মজুমদার ও ভিকটিম জ্যোতি মন্ডলের বাবা বাংলাদেশ ল সোসাইটি নিউইয়র্কের সদস্য জীবন মল্ডল। এসময় পুলিশ অফিসার লুুইস ডি ম্যান্ডেজ জ্যোতি মন্ডলের ওপর হামলা ঘটনার সর্বশেষ তথ্য সহ গৃহীত ব্যবস্থা গ্রহনের বিষযটি তাদের অবহিত করেন। তিনি এ সময় প্রশাসনের পক্ষ থেকে যথাযত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।
মোহাম্মদ এন মজুমদারও ভিকটিম জ্যোতি মন্ডলের ওপর সন্ত্রাসী হামলা ঘটনাটি হেইট ক্রাইম ধারায় অন্তরভূক্ত করে এর সুষ্ঠু বিচার দাবি করেন।
উল্লেখ্য, গত ২৭ জুন রাত প্রায় ১১ টায় ব্রঙ্কসের পার্কচেস্টার সাবওয়ের অদূরে হোয়াইট প্ল্যানস রোড এলাকায় ৫/৬ জন দুর্বৃত্তের হামলায় মারাত্মক জখম হন জ্যোতি মন্ডল (২৯)। হামলাকারীরা তার সাথে থাকা ফোন এবং বাসার চাবি নিয়ে যায়। হামলাকারীরা চলে যাওয়ার পর জ্যোতি মন্ডল কোন রকমে বাসায় যাওয়ার পর ৯১১ কল করলে এম্বুলেন্স এসে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে দু’দিন প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনি পরে বাসায় ফিরে আসেন। ভিকটিম জ্যোতি মন্ডলের দেশের বাড়ি খুলনায়। ভ্যাটার্ন জ্যোতি মন্ডল লেহম্যান কলেজের শেষ বর্ষের ছাত্র। তিনি বোন সহ বাবা-মা’র সাথে ব্রঙ্কসের ১৪৭৩ বীচ এভিনিউ এলাকায় বাসবাস করছেন। দীর্ঘ সময় ধরে তারা এ এলাকায় বসবাস করছেন।
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল








