নিউইয়র্কের ব্রঙ্কসে নবাব এশিয়ান ক্যুইজিন রেষ্টুরেন্টের বর্ণাঢ্য উদ্বোধন
ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় নবাব এশিয়ান ক্যুইজিন নামে আরেকটি রেষ্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং হয়েছে। স্বাস্থ্য সম্মত উন্নতমানের খাবার পরিবেশন ও আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে গত ২৬ জুলাই বুধবার দুপুরে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশী মালিকানার এ রেষ্টুরেন্টটির যাত্রা শুরু হয়। ২১৪৬ স্টারলিং এভিনিউতে মিলাদ মাহফিলের মাধ্যমে রেষ্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। নবাব এশিয়ান ক্যুইজিন রেষ্টুরেন্টের কর্ণধার প্রবাসের বিশিষ্ট রেষ্টুরেট ব্যবসায়ী দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন। দোয়া মুনাজাতে নবাব এশিয়ান ক্যুইজিন’র ব্যবসায় সফলতাসহ কমিউনিটি, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়।
জানা যায়, রেষ্টুরেন্ট পরিচালনায় নবাব এশিয়ান ক্যুইজিন রেষ্টুরেন্টের কর্ণধার দেলোয়ার হোসেন চৌধুরীর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। ব্রঙ্কসের ২৬০৫ ওয়েবস্টার এভিনিউ এলাকায় দিশারী জাপানীজ নামে আরেকটি রেষ্টুরেন্ট সফলতার সাথে পরিচালনা করছেন তিনি। অভিজ্ঞ রেষ্টুরেন্টর ব্যবসায়ী দেলোয়ার হোসেন চৌধুরীর দেশের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার বারো হাল ইউনিয়নের পরচক গ্রামে। তার পিতা বিশিষ্ট সমাজ সেবক হাফিজ নুরুল হক চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আবদুস শহীদ, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, পার্কচেস্টার জামে মসজিদের সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম, প্রতিদিন ফ্যাশনের স্বত্তাধিকারী বেলাল ইসলাম আফজাল, কমিউনিটি এক্টিভিস্ট মাস্টার খলিলুর রহমান, মোহাম্মদ আবদুল্লাহ, ময়েজ উদ্দিন লুলু, মো: আবদুল বারী সিকদার, হাফিজ জমির উদ্দিন, আজাদুর রহমানসহ বাংলাদেশী কমিউিনিটির নের্তৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান নবাব এশিয়ান ক্যুইজিন’র কর্ণধার দেলোয়ার হোসেন চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ব্রঙ্কসে বাঙালিসহ অন্যান্য কমিউনিটিকে স্বাস্থ্য সম্মত উন্নতমানের খাবার পরিবেশনের লক্ষ্যে বাঙালী অধ্যুষিত এই এলাকায় আধুনিক রুচিশীল রেষ্টুরেন্ট নবাব এশিয়ান ক্যুইজিন প্রতিষ্ঠা করা হয়। তিনি বলেন, বিশাল এ কমিউনিটির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছিল এখানকার রেষ্টুরেন্টগুলো। সে চাহিদার প্রতি লক্ষ্য রেখে কোন ব্যবসায়িক উদ্ধেশ্যে নয়, কমিউনিটিকে প্রকৃত সেবা প্রদানের উদ্দেশ্যেই রেষ্টুরেন্টটি প্রতিষ্ঠা করা হয়।নবাব এশিয়ান ক্যুইজিন’র কর্ণধার দেলোয়ার হোসেন চৌধুরী আরো বলেন, আমরা ক্রেতাদের অত্যন্ত সুলভ মূল্যে উন্নতমানের
রুচিশীল খাবারের প্রতিশ্রুতি দিচ্ছি। তিনি জানান, তাদের রেষ্টুরেন্টটিতে বিশেষ বিশেষ খাবারের ব্যবস্থা থাকছে। রয়েছে বাংলাদেশী খাবারের পাশাপাশি ইন্ডিয়ান, পাকিস্তানী, আফগান, আমেরিকান এবং চায়নিজ খাবার। সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার ছাড়াও বিয়ে, মিলাদ, পিকনিকসহ বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশনে রয়েছে বিশেষ ব্যবস্থা। বিশেষ করে এ প্রজন্মের খাবারের রুচির প্রতি লক্ষ্য রেখে নবাব এশিয়ান ক্যুইজিন তৈরী করছে নানা
রুচিসম্মত আইটেম। এর মধ্যে রয়েছে বিভিন্ন আইটেমের এপার্টাইজার, স্যুপ, সালাদ অ্যান্ড সাইডস, বার্গার অ্যান্ড স্যান্ডুইস, ল্যাম্ব, মাছ, মাংশ, তন্দ্ররী, কাবাব, তরকারী, বিরানী, চাইনীজ স্পেশাল, মিষ্টান্ন, পানীয়সহ সুস্বাদু নানা ধরনের খাবার। অত্যন্ত দক্ষ সেফের পরিচালনায় সম্পূর্ণ স্বাস্থ্য সম্মত পরিচ্ছন্ন পরিবেশে স্বল্প সময়ে খাবার পরিবেশনের প্রতিশ্রুতি রয়েছে মালিক পক্ষের। সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে সব ধরণের খাবার। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে চলছে ২৫% ছাড়। কর্তৃপক্ষ জানান, রেষ্টুরেন্টটি সোমবার-শুক্রবার সকাল ১০ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত এবং শনি ও রবিবার সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকছে। এ রেষ্টুরেন্ট কমপক্ষে ২০ ডলারের খাবার কিনলে ফ্রি ডেলিভারী এবং ক্যাটারিংয়ের ব্যবস্থা রয়েছে।
উদ্বোধনের পর পরই প্রবাসী বাংলাদেশীসহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক খাবারের জন্য ভিড় জমাতে শুরু করেন রেষ্টুরেন্টটিতে।
নবাব এশিয়ান ক্যুইজিন’র সাথে যোগাযোগ : ফোন – ৩৪৭-৬২১-৫৬৪৫, ৩৪৭-৬২১-৫৬৪৬ এবং ৯২৯-৩২৮-৯৪৮২, Email : [email protected]
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








