Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন : স্টেট সিনেটরের প্রক্লেমেশন প্রদান (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: March 18, 2020 | 12:49 AM

https://www.facebook.com/USANewsNY/videos/890322358150105/

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসি বাংলাদেশী সম্মিলিত বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ নিউইয়র্কের ব্রঙ্কসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন করেছে। গত ১৭ মার্চ সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় বাংলাদেশ ম্যুরাল’র সামনে যুক্তরাষ্ট্রের জরুরী অবস্থা বিবেচনায় রেখে যথাযোগ্য মর্যাদায় সীমিত পরিসরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

যুক্তরাষ্ট্র প্রবাসি বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ’র আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং মেম্বার সেক্রেটারী যুবলীগ নেতা জামাল হুসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আবদুস সহিদ, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লস্কর মঈজুর জুয়েল, কমিউনিটি এক্টিভিস্ট মামুন রহমান, মিয়া মো. দাউদ, মো. নুরুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সেপুলভেদার পক্ষ থেকে যুক্তরাষ্ট্র প্রবাসি বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদকে প্রক্লেমেশন প্রদান করা হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সহ শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ-প্রবাসসহ বিশ্ব মানবতার শান্তির জন্য বিশেষ দোয়া-মুনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে কমিটির পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসি বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে নিউইয়র্কের টাইমস স্কোয়ারে গত ১৬ মার্চ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিল। এলক্ষে কতৃপক্ষের প্রয়োজনীয় অনুমতিও নেয়া হয়। যুক্তরাষ্ট্রের জরুরী অবস্থার প্রেক্ষিতে টাইমস স্কোয়ারের ওই কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।
যুক্তরাষ্ট্র প্রবাসি বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ’র আহ্বায়ক আব্দুর রহিম বাদশা এবং মেম্বার সেক্রেটারী জামাল হুসেন জানান, প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে টাইমস স্কোয়ারে ১৬ মার্চের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানমালা স্থগিত করা হয়। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে পরবর্তীতে টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ ব্যাপক আয়োজনে উদযাপন করা হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে মুজিববর্ষ উদযাপনের নানা কর্মসূচি নেয়া হলেও করোনাভাইরাসের ভয়াবহতার কারণে ইতোমধ্যে প্রায় সব কর্মসূচিই স্থগিত ঘোষণা করা হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV