নিউইয়র্কের ব্রঙ্কসে বর্ণিল আয়োজনে আমেরিকার ২৪৫ তম স্বাধীনতা দিবস উদযাপন (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/961839271248578
ইউএসএনিউজঅনলাইন.কম: বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে ফোর্থ জুলাই যুক্তরাষ্ট্রের ২৪৫তম স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে ছিল মনোমুগ্ধকর আতশবাজী উৎসব। ভাইরাস থেকে মুক্তিলাভের স্লোগানে রোববার স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট জো বাইডেন সবাইকে শুভেচ্ছা জানান। প্রেসিডেন্ট ‘স্যালুট টু আমেরিকা’ নামে বিশেষ সামরিক কুচকাওয়াজের আয়োজন করেন। দিবসটি নির্বিঘেœ উদযাপনে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছিল সবখানে। স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় ও জমকালো আয়োজন করে বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ম্যাসী’। গতবছর করোনার কারণে সেটি বন্ধ ছিল। ৪ জুলাই সন্ধ্যা নামতেই যুক্তরাষ্ট্রের আকাশ যেন পরিণত হয় আলোর ক্যানভাসে। যেদিকে চোখ যায় কেবল রঙ-বেরঙের আলোকছটা। রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল, নিউইয়র্কের ইস্ট রিভার, হাডসন নদী ও জোনস সমুদ্র সৈকতের আকাশে ছিল আলোর ঝলকানি। জমকালো আয়োজন ছিল টাইম স্কয়ারেও। আতশবাজীর পাশাপাশি গানে গানে আমেরিকার জয়গান গেয়েছেন সবাই।

বর্ণিল উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের সাথে আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরাও। নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে আমেরিকার ২৪৫ তম স্বাধীনতা দিবস। রোববার দুপুরে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার-ইউনিয়ন পোর্ট রোড এলাকার এ উৎসব-অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদ্য সমাপ্ত ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) এর কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার। অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। ইউনাইটেড ব্রঙ্কস বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি আয়োজিত অনুষ্ঠান থেকে বাংলাদেশীদের অধিকার প্রতিষ্ঠায় মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি-ব্যান্ডস’র সাধারণ সম্পাদক মো. শামীম মিয়ার পরিচালনায় এবং জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মঞ্জুর চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন ও রংধনু সোসাইটির সভাপতি এমবি তুষারের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন, বিশিষ্ট রাজনীতিক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্ট্রি বোর্ড সদস্য আব্দুল হাসিম হাসনু, সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, এমটিএ’র লোকাল ইউনিয়ন ভাইস প্রেসিডেন্ট সায়েম মুন্তাকিম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হোসেন আহম্মদ মজুমদার, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সাধারণ সম্পাদক শেখ জামাল হোসাইন, সহ সাধারণ সম্পাদক রেজা আব্দুল্লাহ স্বপন, সিপিএ জাকির চৌধুরী, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়ার, সভাপতি আবুল খায়ের আখন্দ, সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, সাধারণ সম্পাদ এইচ এম মিজান, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট মোঃ আলাউদ্দিন, বাংলাদেশী আমেরিকান কালাচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক সালমা সুমি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সোহান আহমেদ টুটুল, নুরুল ইসলাম, মুকিত চৌধুরী, জালাল চৌধুরী, সেলিম রেজা, কামরুন নাহার রিতা, ফাহমিদা চৌধুরী, আল মামুন সরকার, নাছির উদ্দিন সরকার, নজরুল ইসলাম বাবু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এর পর গেস্ট অব অনার মোহাম্মদ এন মজুমদার আয়োজক সহ অন্যদের সাথে নিয়ে বর্ণিল বেলুন উড়িয়ে কর্মসূচির অনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নুরুল ইসলামের সৌজন্যে ফোর্থ জুলাই স্বাধীনতা দিবস এর বিশেষ টি শার্ট প্রদান করা হয় আয়োজক কর্মীদের।
অনুষ্ঠানে বক্তারা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরে কমিউনিটির বিভিন্ন সমস্যা সমাধান ও দাবি-দাওয়া বাস্তবায়নে ভবিষ্যতে সিটি কাউন্সিল সহ যে কোন নির্বাচনে বাংলাদেশী-আমেরিকানদের নির্বাচিত করার আহ্বান জানান। তারা বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে যেকোন নির্বাচনে বাংলাদেশী-আমেরিকান প্রার্থীদের পাশে দাঁড়ালে বিজয় আসবেই। বাংলাদেশি-আমেরিকানরা বিজয়ী হলে কমিউনিটির অধিকার রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন নির্বাচিতরা।
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements








