Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ সোসাইটির নয়ন-আলী পরিষদের ঈদ উপহার সামগ্রী বিতরণ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: May 23, 2020 | 4:52 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2715903178698973/

https://www.facebook.com/USANewsNY/videos/957133504716841/

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘নয়ন-আলী’ প্যানেলের পক্ষ থেকে নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশীদের মাঝে খাদ্যদ্রব্য ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২২শে মে শুক্রবার বিকেলে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় করোনা মহামারীর কারণে বাংলাদেশী কমিউনিটির কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

‘নয়ন-আলী’ প্যানেলের স্কুল ও শিক্ষা সম্পাদক প্রার্থী মোহাম্মদ সামাদ মিয়া জাকেরের পরিচালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোর্ড সদস্য আলী ইমাম শিকদার, বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি প্রার্থী আব্দুর রহীম হাওলাদার, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক প্রার্থী আহসান হাবিব, ‘নয়ন-আলী’ প্যানেলের ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোজাফ্ফর হোসেন ও যুগ্ম সদস্য সচিব শাহেদ আহমেদ, নিউইয়র্ক স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৩২ থেকে সিনেটর পদপ্রার্থী জন প্যারেজ, কমিউনিটি এক্টিভিস্ট সাইদুর রহমান লিংকন, এ ইসলাম মামুন, শামিম আহমেদ, মির্জা মামুন, তৌফিক রহমান ফারুক, মো. মোতাসিন বিল্লাহ তুষার, আক্তারুজ্জামান হ্যাপী, জালাল চৌধুরী, ইমরান আলী প্রমুখ। এসময় কর্মী সমর্থকরা ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নয়ন-আলী প্যানেল করোনা মহামারির এ দুর্দিনেও কমিউনিটির পাশে দাাঁড়য়েছে। সুখে-দু:খে সব সময় মানুষের পাশে থাকবে। নয়ন-আলী প্যানেল নির্বাচিত হলে মূলধারায় বাংলাদেশকে তুলে ধরা সহ কমিউনিটিকে অন্য উচ্চতায় এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটি ইনক’র নির্বাচন গত বছরের ২১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মামলাজনিত কারণে নির্বাচনটি স্থগিত হয়ে যায়। নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV