Monday, 9 March 2026 |
শিরোনাম
New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী জ্যোতি মন্ডল সন্ত্রাসী হামলার শিকার (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: July 8, 2021 | 11:54 PM

https://www.facebook.com/USANewsNY/videos/140148261550959

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে জ্যোতি মন্ডল (২৯) নামে এক বাংলাদেশী যুবক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গত ২৭ জুন রাত প্রায় ১১ টায় ব্রঙ্কসের পার্কচেস্টার সাবওয়ের অদূরে হোয়াইট প্ল্যানস রোড এলাকায় জ্যোতি মন্ডলকে ৫/৬ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি চোখে-মুখে কিল-ঘুষি মেরে মারাত্মক জখম করে পালিয়ে যায়। আঘাতে জ্যোতি মন্ডল মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা তার সাথে থাকা ফোন এবং বাসার চাবি নিয়ে যায়। হামলাকারীরা চলে যাওয়ার পর জ্যোতি মন্ডল কোন রকমে বাসায় যাওয়ার পর ৯১১ কল করলে এম্বুলেন্স এসে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে দু’দিন প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে আসেন। ভিকটিম জ্যোতি মন্ডলের দেশের বাড়ি খুলনায়। ভ্যাটার্ন জ্যোতি মন্ডল লেহম্যান কলেজের শেষ বর্ষের ছাত্র। তিনি বোন সহ বাবা-মা’র সাথে ব্রঙ্কসের ১৪৭৩ বীচ এভিনিউ এলাকায় বাসবাস করছেন। দীর্ঘ সময় ধরে তারা এ এলাকায় বসবাস করছেন।
ভিকটিম জ্যোতি মন্ডল ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, গত ২৭ জুন রাত প্রায় ১১ টায় পার্কচেস্টার সাবওয়ের পাশের একটি রেষ্টুরেন্ট থেকে তার ছোট বোনের জন্য খাবার নিয়ে বাসায় ফেরার পথে হোয়াইট প্ল্যানস রোড এলাকায় পার্কের কাছে ৫/৬ জন দুর্বৃত্ত অকস্মাৎ তার ওপর হামলে পড়ে। হামলাকারীরা তার চোখে-মুখে ও হাতে কিল-ঘুষি মেরে মারাত্মক জখম করে তার ফোন ও চাবি নিয়ে পালিয়ে যায়। হামলাকারীরা তার ফোনটি নিয়ে যাওয়ায় তিনি তাৎক্ষণিক পুলিশে কল করতে পারেন নি বলে জানান। কোন রকমে বাসায় যাওয়ার পর তার ছোট বোন ৯১১ এ কল করলে এম্বুলেন্স এসে তাকে সাথে সাথে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পর পুলিশ সেখানে গিয়ে তার ঘটনার বিবরণ নেয়। পুলিশ কোন হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি বলে তিনি জানান। জ্যোতি মন্ডল এ ঘটনাকে হেইট ক্রাইম বলে মনে করেন।

মা-বাবার সাথে জ্যোতি মন্ডল

ভিকটিম জ্যোতি মন্ডলের বাবা বাংলাদেশ ল সোসাইটি নিউইয়র্কের সদস্য জীবন মল্ডল এ ঘটনাকে হেইট ক্রাইম বলে মন্তব্য করে এর সুষ্ঠু বিচার দাবি করেন।
বাংলাদেশী জ্যোতি মন্ডলের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা, হামলাকারীদের গ্রেফতার ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন, বাংলাদেশ ল সোসাইটি নিউইয়র্ক সহ বিভিন্ন সংগঠন। কমিউনিটি নের্তৃবৃন্দ যেকোন সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনেরও প্রতি জোর দাবি জানিয়েছেন। এ ঘটনায় বাংলাদেশী কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানায়।

ট্যাগ:
Situs Streaming JAV