Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বাইডেন-হ্যারিস রোড টু ভিক্টোরি পার্টি (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: November 5, 2020 | 4:03 PM

https://fb.watch/1A8wUe6dDB/

ইউএসএনিউজঅনলাইন.কম : মার্কিন প্রেসিডেন্টশিয়াল নির্বাচন গত ৩ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট কে হচ্ছেন তা এখনও অনিশ্চিত। যদিও বেসরকারী হিসেবে, ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ইলেকটোরাল কলেজ ভোটে ২৬৪ টিতে জয় পেয়েছেন। অন্যদিকে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ টি ইলেকটোরাল কলেজ ভোট। বিজয়ী হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়। সেই হিসেবে বাইডেনকে পেতে হবে আরো ৬টি আসন। বিজয়ী হতে ট্রাম্পকে পেতে হবে ৫৬টি আসন। ফল ঘোষণার বাকি আছে পেনসিলভ্যানিয়া, নেভাডা, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়া রাজ্যের। অব্যাহত রয়েছে গণনা। এনিয়ে রিপাবলিকানদের পক্ষ থেকে দায়ের হয়েছে মামলা।

এমতাবস্থায় গত ৪ নভেম্বর বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের ব্রঙ্কসে খলিল বিরিয়ানী হাউস সাইডওয়াক ক্যাফে বাইডেন-হ্যারিস রোড টু ভিক্টোরি পার্টি করেছে বাংলাদেশী-আমেরিকানরা। নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার এ পার্টির আয়োজন করে।
এসময় মোহাম্মদ এন মজুমদার ছাড়াও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুস সালাম, কমিউনিটি এক্টিভিস্ট মঞ্জুর চৌধুরী জগলুল, নুরে আলম জিকু, এ ইসলাম মামুন প্রমুখ। অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
বক্তরা বাইডেন-হ্যারিসের প্রতি সমর্থন জানিয়ে তাদেরকে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে শুভকামনা জানানো হয়।

ট্যাগ:
Situs Streaming JAV