Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালী মালিকানায় ফ্রেন্ডস ডাবল ডিসকাউন্টের যাত্রা শুরু (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: September 8, 2020 | 10:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় ফ্রেন্ডস ডাবল ডিসকাউন্ট নামে বাঙালী মালিকানায় আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। গত ৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে ব্রঙ্কসের ১৪৪৮ ওলমাস্টেড এভিনিউতে নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ঐতিহ্যবাহী ফ্রেন্ডস গ্রোসারির কর্ণধার সৈয়দ আল ওয়াহিদ নাজিম ও তার ছোট ভাই সৈয়দ সরাফিন মোর্শেদ (প্রিমিয়াম গ্রোসারির অন্যতম কর্ণধার) এর মালিকানাধীন ফ্রেন্ডস ডাবল ডিসকাউন্টের উদ্বোধন হয় বর্ণাঢ্য আয়োজনে।

প্রতিষ্ঠানটির শুভ যাত্রা কামনায় আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া মিলাদ-মহফিল পরিচালনা করেন। সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা একেএম আবদুন নুর পরিচালনা করেন দোয়া-মোনাজাত। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
পরে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় ফ্রেন্ডস ডাবল ডিসকাউন্টের কর্ণধার সৈয়দ আল ওয়াহিদ নাজিমের সভাপতিত্বে এবং সৈয়দ সরাফিন মোর্শেদের পরিচালনায় অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার ও বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন সহ সভাপতি মোঃ খলিলুর রহমান ও বিলাল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, দপ্তর সম্পাদক এমবি হোসেন তুষার, কার্যকরী সদস্য কামরুজ্জামন বাবু, সুন্দর বন গ্রোসারির সিইও স্বপন তালুকদার, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এ ইসলাম মামুন, মোজাফফর হোসেন, মোহাম্মদ আলী, আবুল কালাম পিনু, আজিজুল হক, মো. সোনার বলাই প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী সৈয়দ আল ওয়াহিদ নাজিম ও সৈয়দ সরাফিন মোর্শেদ বলেন, প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদানের লক্ষে এ প্রতিষ্ঠানটি গড়ে তুলতে পেরে মহান আল্লার নিকট শুকরিয়া আদায় করছি। শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, সেবার মানসিকতা নিয়েই আমরা দীর্ঘ্য দিন কমিউনিটিতে কাজ করছি। হালাল ব্যবসার মাধ্যমে কমিউনিটিকে সুলভ মূল্যে সকল পণ্য সামগ্রী পৌঁছে দেয়াই তাদের লক্ষ্য বলে জানান।
তারা জানান, ফ্রেন্ডস ডাবল ডিসকাউ›টের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সকল পণ্যে বিশেষ ছাড় চলছে। তাদের স্টোরে রয়েছে বাংলাদেশী, ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজসহ সকল কমিউনিটির নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্য সামগ্রী।
বক্তরা বলেন, বাঙালী মালিকানায় এধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠায় হাতের নাগালেই সুলভ মূল্যে প্রবাসীরা পাবেন নিত্য প্রয়োজনীয় সব পণ্য সামগ্রী।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV