নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালী মালিকানায় হাসান সুপার মার্কেটের বর্ণাঢ্য উদ্বোধন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের ২১৬৫ স্টারলিং-বাংলাবাজার এলাকায় হাসান সুপার মার্কেট নামে বাঙালী মালিকানায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। গত ১৮ মার্চ শুক্রবার বিকেলে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় তরুণ ব্যবসায়ী রিয়াজুল হাসান জনির মালিকানাধীন হাসান সুপার মার্কেট হালাল মিট অ্যান্ড ফিশ এর উদ্বোধন হয় বর্ণাঢ্য আয়োজনে। প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া দোয়া-মাহফিল পরিচালনা করেন।
প্রতিষ্ঠানটির ব্যবসায় সাফল্য, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন পার্কচেস্টার ইসলামিক সেন্টার-পিআইসি’র ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল্লাহ। এর পর বিগত ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ এর কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার অতিথিসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলওমেন আমান্ডা ফারিয়াজ। মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন হাসান সুপার মার্কেটের সিইও রিয়াজুল হাসান জনি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এনওয়াইপিডি’র সাবেক পুলিশ কমিশনার জো রামোস, ৪৩ পুলিশ প্রিসেনক্টের কমিউনিটি এ্যাফিয়ার্স ইউনিট কর্মকর্তা লুইস মেনডেজ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, অধ্যাপক সায়েদ আজাদ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া জাকারিয়া, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভপতি মঞ্জুর চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, বাংলাবাজার জামে মসজিদের কমিটির কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনকের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের দপ্তর সম্পাদক এমবি হোসেন তুষার, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জাহাঙ্গীর সারওয়ার্দী, হোসেন মজুমদার, মহিউদ্দিন, মাহফুজুল করিম, মামুন, এমডি আশরাফুল আরম, সুপার মার্কেট ল্যান্ডরর্ড ফিলিপো সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের জন্য স্টার্লিং-বাংলাবাজার এলাকাটি অত্যন্ত নিরাপদ ও নির্ভরযোগ্য স্থান হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে। প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে তারা বলেন, বাঙালী মালিকানায় স্টারলিং-বাংলাবাজার এলাকায় এমন হালাল সুপার মার্কেট গড়ে ওঠায় প্রবাসীরা হাতের নাগালেই সুলভ মূল্যে পাবেন তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী। ব্রঙ্কসে ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটির প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা মেটাতে সক্ষম হবে হাসান সুপার মার্কেট। নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানটিকে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন তারা।
বক্তারা ব্যবসায়ী, ক্রেতা সাধারণ সহ প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে ভূমিকা রাখার জন্য মূলধারার রাজনীতিকদের প্রতিও আহ্বান জানান। এসময় উপস্থিত মূলধারার রাজনীতিকরা সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় হাসান সুপার মার্কেটের সিইও রিয়াজুল হাসান জনি বলেন, প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক সেবা প্রদানে এ প্রতিষ্ঠানটি কাজ করে যাবে। হালাল ব্যবসার মাধ্যমে কমিউনিটিকে সুলভ মূল্যে প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী সরবরাহ করবে।
তিনি জানান, তাদের স্টোরে ফ্রেশ মাছ, মাংস, টাটকা শাকসব্জি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী রয়েছে। প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বিশেষ ছাড় চলছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। দোকানে গ্রাহকেরও ছিলো প্রচুর ভীড়। উদ্বোধনের পরপরই মাছ, মাংস, টাটকা শাক শব্জী সহ প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে দেখা গেছে ক্রেতা সাধারণদের। যোগাযোগে জনি : ৬৩১-৪১৯-২৫৬৮ এবং ৬৪৬-৭২৬-৮৭৫২।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








