Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে ব্যাপক আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন ১০ নভেম্বর রোববার

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: November 9, 2019 | 9:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :  ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল সোমবার আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.)। আবার এই দিনেই তিনি ওফাত নেন। গোটা আরব জাহান একটা সময় ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিলো। মানুষ হয়ে পড়েছিলো বেদ্বীন। আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিলো তারা। সর্বত্র দেখা দিয়েছিলো অরাজকতা ও বিশৃঙ্খলা। তখন মানুষ মারামারি আর হানাহানিতে লিপ্ত ছিলো এবং মূর্তি পূজা করতো। এ যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। তখন মহান আল্লাহ পাক বিশ্বজগতের রহমতস্বরূপ পাঠিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে। তিনি পৃথিবীতে এসেছিলেন তৌহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। হজরত মুহাম্মদ (সা.) ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন। এরপর বিশ্ববাসীকে মুক্তি ও শান্তির পথে আহ্বান জানান। সব ধরনের কুসংস্কার, গোঁড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা বহন করে এনেছিলেন মহানবী। দীর্ঘ ২৩ বছর এ বার্তা প্রচার করে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ৬৩ বছর বয়সে ওফাত গ্রহণ করেন।

বিশ্বের অনান্যদেশের মতো নিউইয়র্কের ব্রঙ্কসে আগামী ১০ নভেম্বর রোববার ব্যাপক আয়োজনে যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে এদিন বিকেল ৪টা থেকে স্টারলিং-বাংলাবাজার এলাকায় ওলমস্টেড এভিনিউর পিএস ১০৭ স্কুল অডিটরিয়ামে তাৎপর্যপূর্ণ ওয়াজ ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) সম্মিলিত ভাবে উদযাপনের লক্ষে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়াকে এবং সদস্য সচিব করা হয়েছে হাফিজ মাওলানা ওয়াহি আহমেদ চৌধুরীকে। এছাড়া কমিটির অন্যান্যরা হচ্ছেন : কোষাধ্যক্ষ এ ইসলাম মামুন, সদস্য মোজাফ্ফর হোসেন, আলা উদ্দিন, মঞ্জুর চৌধুরী জগলুল ও নাসির উদ্দিন। মাহফিলে বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদগণ তাৎপর্যপূর্ণ ওয়াজ পেশ করবেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV