নিউইয়র্কের ব্রঙ্কসে ভ্রাম্যমান কনস্যুলেট সেবা
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক ভ্রাম্যমান কনস্যুলেট সেবা প্রদান করেছে ব্রঙ্কসে। বাংলাদেশ সোসাইটির সার্বিক সহযোগিতায় গত শনিবার দুপুর ১২ টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি হলে এ সেবা প্রদান করা হয়। কনস্যুলেটের ৯জন কর্মকর্তা কনস্যুলেট সেবা প্রদান করেন। বিপুল সংখ্যক প্রবাসী পাসপোর্ট নবায়ন, নো ভিসা রিকোয়র্ড সহ বিভিন্ন কনস্যুলেট সেবা গ্রহণ করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নিউইয়র্কস্থ বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান এনডিসি এবং বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহাম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক এর পাসপোর্ট ও ভিসা উইং প্রধান প্রথম সচিব মো. শামীম হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনসাল চৌধুরী পারভীন সুলতানা, সোসাইটির


সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, সি: সহ-সভাপতি আঃ রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবীব, কার্যকরি সদস্য আজাদ বাকীর, এশিয়ান ড্রাইভিং স্কুলের কর্ণধার এস আর লিঙ্কন, নারী নেত্রী ফরিদা ইয়াসমিন, মাকসুদা আহমেদ প্রমুখ।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








