Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিতভাবে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: March 29, 2022 | 2:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিতভাবে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস দিবস উদযাপিত হয়েছে। ২৭ মার্চ রোববার বিকেলে স্টারলিং-বাংলাবাজার-ইউনিয়ন পোর্ট রোডে খোলা আকাশের নিচে স্থাপিত বিশাল মঞ্চে নানান কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানমালায় ছিল আলোচনা, বাংলাদেশ ডে প্যারেড, মুক্তিযোদ্ধাদের সম্মানানা প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
ব্রঙ্কস সম্মিলিত স্বাধীনতা দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব সামাদ মিয়া জাকের, কর্মকর্তা মোঃ শামীম মিয়া ও রেজা আবদুল্লাহ স্বপনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মো. মনিরুল ইসলাম, আসন্ন ডেমোক্রেটিক প্রাইমারীতে নিউইয়র্ক স্টেট গভর্ণর প্রার্থী থমাস সুজি, সিটি কাউন্সিলওম্যান আমান্ডা ফারিয়াজ প্রমুখ।
উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী আবদুস শহীদ, কমিটির কর্মকর্তা মঞ্জুর চৌধুরী জগলুল ও এ ইসলাম মামুনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মইনুল হক হেলাল, রাজনীতিক আব্দুর রহিম বাদশা, বিশিষ্ট সমাজ সেবক আবদুর রব দলা মিয়া, ব্যবসায়ী মো. খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সাঈয়েদ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট নজরুল হক, ফরিদা ইয়াসমিন, খবির উদ্দিন ভূইয়া, মিয়া মোহাম্মদ দাউদ, মোঃ রফিকুল ইসলাম, কফিল চৌধুরী, আবদুল গাফফার চৌধুরী খসরু, মোতাসিম বিল্লাহ তুষার, জামাল হোসাইন, নূরে আলম জিকু, সারোয়ার চৌধুরী, শামিম আহমেদ, মো. মুকিত চৌধুরী, আবুল খায়ের আখন্দ, রতন কুমার চক্রবর্তী, ইমরান আলী টিপু, আল মামুন সরকার, কাজী রবিউজ্জামান, মামুন রহমান, তানিম চৌধুরী, মছনুর রহমান, শ্যামল কান্তি চন্দ, নতুন প্রজন্মের রাশেদ মজুসদার, আইমান মিয়া, সামিহা চৌধুরী, সাদিয়া, সোনিয়া প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
কবিতা আবৃত্তি করেন কবি জুলি রহমান, মেহের চৌধুরী, কামরুন নাহার রিতা, মনিকা মন্ডল, জুঁই ইসলাম, মাকসুদা আহমেদ প্রমুখ।
বৈরী আবহাওয়র মধ্য দিয়েও বিপুল সংখ্যক প্রবাসী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদযাপন কমিটির কর্মকর্তারা ছিলেন সার্বিক তত্ত্বাবধানে।
পরে নিউইয়র্কের বাঙালি মালিকানাধীন অন্যতম সেরা রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজের ঐতিহ্যবাহী বিরিয়ানী দিয়ে উপস্থিত সকলকে সান্ধ্য ভোজে আপ্যায়িত করা হয়।
ব্রঙ্কস সম্মিলিত স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ এন মজুমদার এবং সদস্য সচিব সামাদ মিয়া জাকের বৈরী আবহাওয়র মধ্যেও অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এ আয়োজনে গ্র্যান্ড স্পন্সর ছিল মার্কস হোম কেয়ার, ডায়মন্ড স্পন্সর এইচ ব্রুশ ফিসার, প্লাটিনাম স্পন্সর উইলিয়াম রিভেরা, স্পন্সর বিশিষ্ট সমাজ সেবক আবদুর রব দলা মিয়া, আহাদ অ্যান্ড কোং, স্টারলিং ডায়াগনষ্টিক অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার এবং খলিল’স ফুড।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV