নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিত একুশ উদযাপনে ব্যাপক কর্মসূচি
ইউএসএনিউজঅনলাইন.কম : বাঙালী অধ্যুষিত নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিতভাবে বাংলাদেশের মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। প্রবাসে বাংলা ভাষার বিস্তার এবং ভাষা শহীদদের স্মরণে সম্মিলিতভাবে ২৪ টি সংগঠন এবং সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন কমিটির সার্বিক তত্ত্বাবধানে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে উদযাপিত হবে মহান একুশে। ২০ ফেব্রুয়ারী বুধবার বিকেল ৫টা থেকে শুরু হবে নানান কর্মসূচি। একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানো হবে। অনুষ্ঠানমালায় আরো থাকবে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, একুশের আলোচনা ও স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রভাত ফেরি ও ভাষা শহীদ দের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় থাকবে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা), আমাদের পাঠশালা, ব্রঙ্কসে পূজা কমিটি। অতিথি শিল্পী রেহানা মতলুব, শারমিন তানিয়া, কৃষ্ণা তিথি সহ স্থানীয় শিল্পীবৃন্দে।
অনুষ্ঠানে সম্মিলিতভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ২০২০ কমিটির আহবায়ক ফরিদা ইয়াসমিন এবং সদস্য সচিব শাহেদ আহমেদ সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








