Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে সেইফ হেল্থ মেডিকেল কেয়ারের ইফতার মাহফিল : রমজানের তাৎপর্যসহ স্বাস্থ্য সুরক্ষায় করণীয় সম্পর্কে আলোচনা

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: June 3, 2017 | 5:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান সেইফ হেল্থ মেডিকেল কেয়ারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার। বাংলাবাজার জামে মসজিদে ধর্মীয় উদ্দীপনায় আয়োজিত এ ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য এবং স্বাস্থ্যসম্মত বিভিন্ন খাবারসহ স্বাস্থ্য সুরক্ষায় করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। সেইফ হেল্থ মেডিকেল কেয়ারের প্রতিষ্ঠাতা আমেরিকান বোর্ড সার্টিফাইড মেডিসিন বিশেষজ্ঞ মাউন্ট সাইনাই স্কুল অব মেডিসিনের সহকারী অধ্যাপক ও এল্মহার্স্ট হসপিটালের মেডিসিন বিভাগের এটেনডিং ফিজিশিয়ান ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন, এম.ডি ইফতারের পূর্বে রমজানে স্বাস্থ্যসম্মত বিভিন্ন খাবারসহ স্বাস্থ্য সুরক্ষায় করণীয় সম্পর্কে আলোকপাত করেন। তিনি জানান, শারীরিক পরীক্ষা, ফ্রি ব্লাড প্রেসার ও ডায়াবেটিস চেক-আপের ব্যবস্থাসহ অনেক সেবাই রয়েছে তার  প্রতিষ্ঠানে। উন্নতমানের স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য ১৩৮১, ক্যাসেলহিল এভিনিউর সেইফ হেল্থ মেডিকেল কেয়ারে সকলকে আমন্ত্রণ জানান তিনি।ইফতার মাহফিলে বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মুনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টারলিং বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন ও উপদেষ্টা কৃষিবিদ আবদুস সবুর, টিভি উপস্থাপক ও ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, এডভোকেট হেমায়েত উদ্দিন তালুকদার, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছির খান, কমিউনিটি এক্টিভিস্ট এহসানুল হক সানী, মোতাসিন বিল্লাহ তুষারসহ বাংলাদেশী কমিউিনিটির নের্তৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন।
ইফতার মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV