নিউইয়র্কের ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশ’র উদ্যোগে বাংলাদেশের ৫০ তম বিজয় দিবস উদযাপন (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : বিন¤্র শ্রদ্ধা, ভালোবাসায় নিউইয়র্কের ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশ’র উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫০ তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে গত ১৫ ডিসেম্বর মঙ্গলবার রাতের এ অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ,যুবলীগ নেতা শেখ জামাল হোসেন, হৃদয়ে বাংলাদেশ’র সহ সভাপতি মামুন রহমান, সাধারণ সম্পাদক পল্লব সরকার, যুগ্ম সম্পাদক শারমিন রহমান তানিয়া, সাংগঠনিক সম্পাদক মাকসুদা আহমেদ, কোষাধ্যক্ষ আলিমুল ইসলাম বান্টি, প্রচার সম্পাদক রায়হান জামান রানা, কার্যকরী সদস্য মাসুদ রানা, কমিউনিটি এক্টিভিস্ট মিয়া মোহাম্মদ দাউদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধাদের সর্বকালের শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। এজন্য পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ। অনুষ্ঠানে কমিউনিটির নের্তৃবৃন্দসহ প্রবাসীরা বাংলাদেশী উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








