নিউইয়র্কের ব্রুকলিনে সিএমবিবিএ’র জমজমাট পথমেলা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক :: নিউইয়র্কে বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন ‘চার্চ-ম্যাকডোনান্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের (সিএমবিবিএ) দশম বছর পূর্তি উৎসব ও পথমেলা গত ৯ আগষ্ট রবিবার অনুষ্ঠিত হয় ব্রুকলিনে। প্রবাসে বাংলাদেশের দেশীয় সংস্কৃতিকে মুলধারায় ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় জমজমাট এই মেলার। চমৎকার ইভেন্টে সাজানো ছিল সিএমবিবিএ’র এবারের এই পথমেলায় এবং মেলায় আসেন নানা বয়সের প্রবাসী বাংলাদেশীরা।১.৩০ মিনিটে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে বহু প্রতিক্ষিত পথ মেলার উদ্বোধন করেন ব্রুকলীন সাউথ জোনের পুুলিশ অফিসার মিষ্টার গাঞ্জালিজ।
এসময়ে উপস্থিত ছিলেন সিএমবিবিএ’র সভাপতি ফখরুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ এল আলী, সিএমবিবিএ’র মেলা উদযাপন কমিটির আহবায়ক খন্দকার এ এইচ এম জগলু,সদস্য সচিব মোহাম্মদ ইসলাম , মূলধারার লিডার ও মেলার প্রধান সমন্বয়করী মোহাম্মদ মাহাব, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, ।সিএমবিবিএ’র সিএমবিবিএর ত্রুীড়া ও অ্যাপায়ন সম্পাদক শামীম সিদ্দিকী, মূলধারার লিডার এরিক কুমার, পুলিশ অফিসার মাইক ম্যালেসি, ওয়েল কেয়ারের সালেহ আহমেদ প্রমুখ
এ উপলক্ষ্যে ‘সওদাগর’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয় এবং ম্যাগাজিনের প্রধান সম্পাদক ছিলেন মোহাম্মদ এম মাহাব,
মেলার মূল পর্ব শুরু হয় যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে। চার্চ ম্যাকডোনাল্ডের সুপরিসর রাস্তা বন্ধ করে এ মেলায় প্রায় শতাধিক স্টল বসে। সবচেয়ে বেশী স্টল ছিল পোষাক আর গয়নার। এছাড়াও ছিল হরেক রকমের দেশীয় খাবারের দোকান।ঝালমুড়ি-চটপটির ঝালে, কমলা লেবুর শরবত, মহিলাদের শাড়ি-গয়নার দোকানে গিয়ে দর কষাকষিতে আর জনপ্রিয় শিল্পীদের আধুনিক গান, গ্রাম বাংলার পল্লীগীতি, ভাটিয়ালী, ভাওয়াইয়া, লোক সঙ্গীতসহ দেশজ গানে ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকা রবিবারে পরিণত হয় এক টুকরো‘মিনি বাংলাদেশ’।
মঞ্চে চলে নাচ, গান আর ফাঁকে ফাঁকে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য। মেলায় বিশেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী।মেলায় সঙ্গীত পরিবেশন করেন যুক্তরাষ্ট্র সফররত জনপ্রিয় শিল্পী শুভ্র দেব, রবি চৌধুরী, সিনথিয়া, স্থানীয় শিল্পী শামীম সিদ্দিকী, তানভীর শাহীন, জলি প্রমুখ। বাংলাভিশন ও এনআরবি নিউজ টুয়েন্টি ফোর ডট কমের নিউইয়র্ক প্রতিনিধি অভি আজিমকে সম্মাননা দেয়া হয় এছাড়া কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য প্রবাসী কয়েকজন বিশিষ্টজনকে সম্মাননা প্রদান করা হয়।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








