Monday, 16 March 2026 |
শিরোনাম
বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের মহামায়া মন্দিরে সাড়ম্বরে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: February 3, 2017 | 1:18 AM

নিউইয়র্কঃ জ্যামাইকাস্থ মহামায়া মন্দিরে গত বুধবার ১লা ফেব্রুয়ারি পূর্ণ ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সহিত এবং তিথি অনুযায়ী শ্রী শ্রী সরস্বতী পূজা ও বানী অর্চনা সম্পন্ন করা হয়। বাগদেবীর আরাধনায় সকাল থেকেই ভক্তদের সমাগমে মন্দির প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে । স্বপন চ্যাটারজী ও প্রনবেন্দু চক্রবর্তীর পুরহিত্যে মধ্যাহ্নে বানী মায়ের পূজা ও ভোগ নিবেদন শুরু হয়। সারাদিন ব্যাপী চলে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরন এবং হাতে খড়ির মাঙ্গলিক অনুষ্ঠান। শুভ বসন্ত পঞ্চমী তথা শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে নানা রঙের বৈদ্যুতিক বাতিতে আলো-ঝলমল সাজানো হয়েছিল মন্দির প্রাঙ্গন। অতঃপর সন্ধ্যায় ময়ূরী ভট্টাচার্যের পরিচালনায় শুরু হয় শিশু-কিশোরদের নিয়ে এক প্রাঞ্জল বিচিত্রানুষ্ঠান। বিচিত্রানুষ্ঠানে নাচ ও গানের পাশাপাশি ছিল স্লাইড শো এবং ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ও পরিবেশনায় ভাগবতী দেবীর উপর আলোচনা। বিচিত্রানুষ্ঠানে অংশগ্রহন করেন সূচনা, সেঁজুতি, রাধিকা ঘোষ, রশ্মিকা, মেঘা, শ্রীনি, পূজা, জয়া, হ্রিশিকা, দেবরাজ, সোহম, ঊর্মি, উত্তম, দেবনীল, হৃতম, প্রিয়ন্ত, দুর্জয়, পুঁজয়, পিটার, বর্ষণ সহ আরও অনেকে। ভোগ প্রস্তুত করেন আলপনা ও রিঙ্কু চক্রবর্তী। সার্বিক সহযোগিতায় ছিলেন। রাজেন সাহা, তাপস দে, গৌতম সরকার, তাপস কৃষ্ণ সরকার, অঞ্জন ভট্টাচার্য, বিকাশ বালা, গোবিন্দ দাস, গোপাল সাহা, প্রনব চক্রবর্তী, সহদেব তালুকদার, প্রমুখ। প্রসাদ রন্ধনে সহযোগিতা করেন মোহক্ষ দাস। উল্লেখ্য, আমেরিকায় বাঙ্গালীদের নতুন প্রজন্ম এবং স্কুলের ছাত্র-ছাত্রীদির নিজস্ব উদ্যোগে এই ব্যতিক্রমী ও বিরল আয়োজনে দর্শক-শ্রোতা ও ভক্তগন ছিলেন অভিভুত। আমেরিকায় মূল ধারায় সনাতন ধর্ম ও হিন্দু ভাগবতিয় দর্শনকে প্রতিষ্ঠিত করতে এবং নতুন প্রজন্মকে সনাতন ভারতীয় মূল্যবোধ, ঐতিহ্য এবং ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করতে মহামায়া মন্দির সদা সচেষ্ট । সবশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে, বাগদেবীর চরনে প্রার্থনা জানিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করা হয়। সার্বিক অনুষ্ঠানটির পরিকল্পনা ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ময়ূরী ভট্টাচার্য এবং সহযোগিতা করেন প্রনব চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV