Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের মূলধারার আর্টিস্ট গ্যালারিতে বাংলাদেশের রিকশা প্রদর্শনী: কনসাল জেনারেল সাদিয়ার অভিনন্দন ও উৎসাহ প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: December 7, 2020 | 9:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কের ‘ব্রুকলীন ওয়াটার ফ্রন্ট আর্টিস্ট গ্যালারী’-তে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহন রিকশা নিয়ে এক ভিন্নধর্মী প্রদর্শনীর আয়োজন করেন নিউইয়র্কের ফ্রিল্যান্স সাংবাদিক ও শিল্পী এ্যান্ডি আইজ্যাকসন। বাংলাদেশ থেকে আমদানীকৃত এই বর্ণিল রিকশাটির প্রদর্শনীতে গতকাল (৬ ডিসেম্বর) অংশগ্রহণ করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

সাদিয়া ফয়জুননেসা

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের সাথে আলাপ করেন এবং রিকশা ও এর নেপথ্য শিল্পীদের সম্পর্কে দর্শনার্থীদের অবগত করেন। তিনি বলেন রিকশা শিল্পকর্মটি বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক চেতনার একটি সহজাত প্রকাশ। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূলধারার দর্শক বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে একটি ইতিবাচক ধারণা লাভ করতে সক্ষম হবে বলে কনসাল জেনারেল আশাবাদ ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের মূলধারার সাথে বাংলাদেশের ভিন্নধর্মী, স্বকীয় এবং অকৃত্রিম শিল্পের এ সেতুবন্ধন স্থাপনের জন্য শিল্পী এ্যান্ডি আইজ্যাকসন’কে কনসাল জেনারেল আন্তরিক ধন্যবাদ জানান।

শিল্পী এ্যান্ডি আইজ্যাকসন কনসাল জেনারেলকে জানান বাংলাদেশের ঐতিহ্যবাহী এ রিকশার নাম দিয়েছেন “অথেনটিক সাইকেল রিকশা”। পাবলিক আর্ট প্রজেক্টের অংশ হিসেবে ‘RickshawNYC’ নামে এই চমৎকার যানটি কেবল বাহনের কাজই করে না বরং এর শরীরে রিকশা শিল্পী’র আঁকা ছবিতে বাংলাদেশের মানুষের স্বপ্ন, আনন্দ, বেদনা ও কল্পনা ফুটে ওঠার বিষয়টি শিল্পীকে গভীরভাবে নাড়া দেয়। তারই পরিপ্রেক্ষিতে এই প্রদর্শনী। বাংলাদেশী ও আমেরিকান দর্শক আগ্রহভরে এই রিকশাটি দেখছেন এবং বাংলাদেশের অথেনটিক পাবলিক আর্ট উপভোগ করছেন। উল্লেখ্য, আগামী শনিবার ও রবিবারও (১২ ও ১৩ ডিসেম্বর ২০২০) এই প্রদর্শনী চলবে বলে শিল্পী কনসাল জেনারেলকে জানান।

উল্লেখ্য, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জনকূটনীতিমুলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের মূলধারায় একটি ইতিবাচক ধারণা তৈরীর প্রয়াসে বিভিন্ন ধরণের কার্যক্রম গ্রহণ অব্যাহত রেখেছে।

ট্যাগ:
Situs Streaming JAV