Monday, 9 March 2026 |
শিরোনাম
New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ম্যানহাটানে গাড়ি চাপায় নিহত বাংলাদেশী বরকত উল্লাহ মুন্নার মরদেহ দেশে প্রেরণ

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: July 15, 2021 | 1:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ম্যানহাটানে গাড়ি চাপায় নিহত বাংলাদেশী বরকত উল্লাহ মুন্নার মরদেহ ১২ জুলাই সোমবার রাতে দেশে প্রেরণ করা হয়েছে। ৮ জুলাই বৃহস্পতিবার রাত প্রায় ৯ টায় মুন্না তার বাইকযোগে উবার ফুড ডেলিভারীর দেয়ার সময় একটি বেপরোয়া গাড়ির চাপায় নিহত হন। পুলিশ ম্যানহাটানের ইস্ট হিউস্টন ও ক্লিনটন স্ট্রিট থেকে তার লাশ উদ্ধার করে ম্যানহাটানের বেলভিউ হসপিটালে নিয়ে যায়। আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন পুলিশের বরাত দিয়ে ইউএসএনিউজঅনলাইন.কমকে এ তথ্য জানান। শরিফ হোসেন জানান, মুন্না ম্যানহাটানে বাইকে উবার ফুড ডেলিভারীর কাজ করতো। ব্রুকলীনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকার বাসিন্দা মুন্নার দেশের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নবগ্রামে। তিনি প্রায় ৩ বছর আগে দালালকে মোটা অংকের টাকা দিয়ে ভারত-মধ্যপ্রাচ্য-ব্রাজিল-মেক্সিকো হয়ে দুর্গম সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

নিহত বরকত উল্লাহ মুন্নার জানাযা গত ১১ জুলাই রোববার ম্যানহাটানের আসসাফা মসজিদে অনুষ্ঠিত হয়। পরদিন ১২ জুলাই তার মরদেহ দেশে প্রেরণ করা হয়। দেশের বাড়ি নবগ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মুন্নার দাফন সম্পন্ন হয় বলে জানা গেছে।

ট্যাগ:
Situs Streaming JAV