Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের সাবেক মেয়র ডিনকিন্সের পরলোকগমন

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: November 25, 2020 | 10:05 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কের প্রথম ও একমাত্র আফ্রিকান-আমেরিকান কৃষ্ণাঙ্গ মেয়র ডেভিড সরম্যান ডিনকিন্স মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) বার্ধক্যজনিত কারণে তিনি ম্যানহাটানাস্থ তার বাসায় পরলোকগমন করেছেন বলে নিশ্চিত করেছে নিউইয়র্ক সিটি পুলিশ। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি নিউইয়র্ক সিটির ১০৬তম মেয়র ছিলেন। খবর ইউএনএ’র।
জানা গেছে, ১৯২৭ সালের ১০ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যের ট্রেনটন সিটিতে জন্মগ্রহণ করেন ডেভিড ডিনকিন্স। পরে হাওয়ার্ড ইউনিভার্সিটি ও ব্রুকলীন ল স্কুল থেকে লেখাপড়া শেষ করেন। তারপর ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত নিউইয়র্ক সিটিতে মেয়রের দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে নিউইয়র্ক সিটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ছিলো। তিনি দক্ষতার সাথে সেই পরিস্থিতি মোকাবেলা করেন এবং জয়ী হন। তাঁর সময়কালে নিউইয়র্ক সিটিতে মুসলমানদের দুই সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আযহার রাস্তায় পার্কিং সুবিধা শুরু হয় বলে জানা গেছে।
এছাড়া ডেভিড ডিনকিন্স তাঁর দীর্ঘ জীবনের বিভিন্ন সময়ে ম্যানহাটান বরোর ২৩তম প্রেসিডেন্ট, নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ৭৮ এর অ্যাসেম্বলীম্যান ছিলেন। তিনি ডেমোক্র্যাট দলীয় রাজনীতি করতেন।
সোমবার রাতে টুইটারে তার উত্তরসূরি নিউইয়র্কের সাবেক মেয়র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান আইন উপদেষ্টা রুডি জুলিয়ানী ডিনকিন্সকে শ্রদ্ধা জানিয়েছেন। সেই সঙ্গে সিটির সেবায় ডিনকিন্স যে অসামন্য অবদান রেখেছিলেন সে কথাও উল্লেখ করেছেন।

ট্যাগ:
Situs Streaming JAV