Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ৫ জন স্টেট সিনেটর ‘গুড উইল ভিজিট’-এ যাচ্ছেন বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: October 15, 2019 | 11:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ৫ জন স্টেট সিনেটর ‘গুড উইল ভিজিট’-এ বাংলাদেশ যাচ্ছেন। সংশ্লিস্ট সূত্র জানায়, নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটি বিশেষ করে ব্রঙ্কসে বাংলাদেশীদের কাছে ‘লুইস ভাই’ হিসেবে পরিচিত স্টেট সিনেটর লুইস সেপুলভেদার

নেতৃত্বে বাংলাদেশ সফরকারী সিনেটরগণ হচ্ছেন স্টেট সিনেটর জন ল্যু, স্টেট সিনেটর জেমস স্কুফিস, স্টেট সিনেটর লিরয় কমরি ও স্টেট সিনেটর কেভিন এ পার্কার। প্রতিনিধি দলের সাথে আরো ৩জন স্টাফও থাকবেন।

আগামী ১৮ অক্টোবর তারা বাংলাদেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। তারা বাংলাদেশে এক সপ্তাহ অবস্থান করবেন। নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশীদের বন্ধু হিসেবে তারা প্রবাসীদের জন্মস্থান বাংলাদেশ দেখতে আগ্রহী । যার ফলে তারা এই সফরে যাচ্ছেন।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, এই সফরকালীন স্টেট সিনেটরগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রনালয়ের অতিথি হিসেবে জাতীয় সংসদ পরিদর্শণ ও জাতীয় সংসদের স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়েও তাদের

মতবিনিময় করার কথা রয়েছে। এছাড়াও তারা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ছাড়াও পর্যটন জেলা কক্সবাজার ও সিলেট সহ বিভিন্ন স্থান ভিজিট করবেন। প্রতিনিধি দলটি আগামী ২৬ অক্টোবর নিউইয়র্কে ফিরে আসবেন বলে জানা গেছে।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, স্টেট সিনেটরগণ সফরকালীন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। তাদের এ সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সুসম্পর্ককে আরো জোরদার করবে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV