নিউইয়র্কে অপ্টিমিস্টস এবং বিএসপি এর যৌথ আয়োজনে ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ক ওয়েবিনার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্ক ভিত্তিক অলাভজনক সংগঠন অপ্টিমিস্টস এবং বাংলাদেশী-আমেরিকান সোসাইটি অফ প্রফেশনালস (বিএসপি) এর যৌথ আয়োজনে “কোবিড-১৯ মহামারীর সময় ক্যারিয়ার পরিকল্পনা” শীর্ষক এক ওয়েবিনার (অনলাইন সেমিনার) সম্প্রতি অনুষ্ঠিত হয়। শাহানাজ রহমান ও রুবাইয়াত আনজুমের সাবলীল সঞ্চালনায় অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ করেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ শারমীন সিদ্দিকী এবং মোটিভেশনাল স্পিকার সাবিরুল ইসলাম। বক্তারা সাইবার সিকিউরিটি এবং পাবলিক স্পিকিং বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারা কবিড-১৯ মহামারীতে হতাশ না হয়ে ক্যারিয়ার নিয়ে মনোযোগী হওয়ার আহবান জানান। ওয়েবিনারে অংশগ্রহণ করেন এসজে ইনোভেশনের সিইও শাহেদ ইসলাম, বিএসপির প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরী, মিজানুর রহমান সিপিএ, মোহাম্মদ করিম সিপিএ, মোহাম্মদ জামান, কামরুল খান, আব্দুল মতিন, সাদিয়া করিম, আলাউর রহমান, মাসুদুর রহমান সহ আরো অনেকে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








