নিউইয়র্কে অ্যাসাল’র ব্রঙ্কস চ্যাপ্টারের ইফতার মাহফিল অনুষ্ঠিত (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/620363411799392/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের ইফতার ও দোয়া মাহফিল। গত ১৭ মে শুক্রবার ব্রঙ্কসের একটি রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট প্রখ্যাত লেবার ইউনিয়ন লীডার মাফ মিসবাহ উদ্দীন।

অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের প্রেসিডেন্ট সৈয়দ তাহমীদুল হকের সভাপতিত্বে এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাসুদ রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের ট্রেজারার মো. বশির মিয়া, এক্সিকিউটিভ ডাইরেক্টর মো. নাসির মিয়া, ভাইস প্রেসিডেন্ট মোঃ আলাউদ্দিন, মোহাম্মদ ভূইয়া, নূর মোহাম্মদ ফয়সাল, সামাদ মিয়া জাকের, নাজমুল ইসলাম প্রমুখ।

অতিথিদের মধ্যে ছিলেন আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, পার্কচেস্টার ফ্যামেলী ফার্মেসীর সত্ত্বাধিকারী ফার্মাসিস্ট গৌরব কোঠারী (মিস্টার জি), খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট কপিল চৌধুরী, নাসির উদ্দিন, মাসুম প্রমুখ।

অ্যাসাল প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দীন ব্রঙ্কসের পার্কচেস্টারে দীর্ঘ্য দিন বসবাসের স্মৃতিচারণ করে বলেন, ১৯৮৬ সালে পার্কচেস্টারে যখন তিনি বসবাস শুরু করেন তখন এ এলাকাটি ছিল বাংলাদেশীদের খুবই ঝুঁকিপূর্ণ। ছিনতাই, মারামারি ছিল প্রায় নিত্য দিনের ঘটনা। এর প্রতিবাদী কন্ঠস্বর হিসেবে কমিউনিটির পাশে দাঁড়ান তিনি। ব্রঙ্কসকে সন্ত্রাস, ছিনতাইমুক্ত নিরাপদ এলাকা হিসেবে গড়তে নের্তৃত্ব দেন। নির্বাচিত হন পার্কচেস্টার কন্ডোমিনিয়াম এর বোর্ড অব ডাইরেক্টরও। মূলতঃ তখন থেকেই বাঙ্গালীরা ব্রঙ্কসকে তাদের নিরাপদ আবাসস্থল হিসেবে বেছে নিতে শুরু করেন। নিউইয়র্কের মধ্যে ব্রঙ্কস এখন বাংলাদেশী অধ্যুষিত অন্যতম এলাকা হিসেবে পরিচিতি লাভ করেছে। মাফ মিসবাহ উদ্দীন বলেন, ঈদের দিন পাবলিক স্কুলে ছুটি, স্কুলে হালাল ফুডের মতো অনেক অর্জন অ্যাসাল’র মাধ্যমে সম্ভব হয়েছে। বিভিন্ন দেশ, জাতি, সংস্কৃতি, ধর্মের মানুষ এদেশে বসবাস করছে। নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে না পারলে সফলতা আসবে না।
অতিথিরা অ্যাসাল’র কর্মকান্ডের প্রশংসা করে বলেন, দক্ষিণ এশীয় কমিউনিটিকে শক্তিশালী করার লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
ইফতার মাহফিলে দোয়া মুনাজাত পরিচালনা করেন মোঃ আলাউদ্দিন। অ্যাসাল সদস্যরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী এ ইফতারে অংশ নেন।
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








