Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আইটিভি ইউএসএ’র মনোমুগ্ধকর ইসলামী সংগীত সন্ধ্যা

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: October 26, 2016 | 8:10 AM

নিউইয়র্ক : আন্তর্জাতিক নাসিদ শিল্পী ইকবাল হোসেন জীবনের প্রাণবন্ত পরিবেশনায় জমে উঠেছিল নিউইয়র্কের বেলোজিনো ব্যান্কুয়েইট হল। আয়োজন জমাতে সঙ্গে ছিলেন শিল্পী আতাউল ওসমানী। আইটিভি ইউএসএ আয়োজিত ইসলামী সংগীতের এই জমজমাট আয়োজনে শুভেচ্ছা জানাতে এসেছিলেন নিউইয়র্ক ষ্ট্রেট সিনেটর টনি এভেলা, পেষ্টর ইমানুয়েল এস, আফ্রো-আমেরিকান ইউমেন লিডার নানা জাকি, ইন্টারফেইথ লিডার ড. রেমি, আল-মামুর স্কুল প্রিন্সিপাল ড. খলিল, বাইতুল-মামুর মসজিদ ও কমিউনিটি সেন্টার প্রেসিডেন্ট আহমদ আবু ওবাইদা, আমেরিকান মুসলিম সেন্টার চেয়ারম্যান মুফতি আব্দুল মালেক, ইমাম সাইফুল ইসলাম, ইমাম মোস্তফা হোসাইন, ইমাম মনজুরুল করিম, জ্যাকসন হাইটস্ ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট মির্জা মশিউর রহমান, এটর্নী মঈন চৌধুরী, এনউয়াইপিডি-র মুসলিম অফিসাস সোসাইটির প্রেসিডেন্ট আদিল রানা। মজলিসে সুরার সেক্রেটারী জেনারেল আব্দুল আজিজ ভূইয়ার সভাপতিত্বে কোরআন তেলওয়াত করেন ক্বারী নজরুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন বাইতুস শরফ জামে মসজিদের ইমাম জাকারিয়া মাহমুদ। কাজী এম, ইসলামের উপস্থাপনায় ইসলামি সংগীতের এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল এনটিভি, এটিএন, মাছরাঙা, সিনে বাংলা, ইয়র্ক বাংলা, মুক্তি বার্তা২৪ডটকম, আরটিভি, বৈশাখী, ইন্টারফেইথ সেন্টার অব সাইথ এশিয়া, দাওয়াহ ইউএসএ।
হলভর্তি দর্শকের উপস্থিতিতে সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত এই মনোমুগ্ধকর নাসিদ সন্ধ্যায় শিল্পী ইকবাল হোসেন জীবন ও আতাউল ওসমানী চমৎকার ইসলামী সংগীত পরিবেশন করেন।
অনেক সংগীতে শিশু, কিশোরসহ দর্শকদের অংশগ্রহণও চোখে পড়ার মতো। অনুষ্ঠানে ইকবাল হোসেন জীবনকে আইটিভি নাসিদ এওয়ার্ড তুলে দেন সিনেটর টনি এভেলা, আব্দুল আজিজ ভূইয়া ও মুহাম্মদ শহীদুল্লাহ্।
সিনেটর টনি এভেলা আইটিভি ইউএসএ-কে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্যে বলেন, মুসলিমদের এই চমৎকর ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা আমাকে অভিভূত করেছে। বিশ্বাস ও সংস্কৃতিকে সামনে রেখে আমাদের কমিউনিটিকে আমরা এগিয়ে নেব। সভাপতির বক্তব্যে আব্দুল আজিজ ভূইয়া ভবিষ্যত প্রজন্মকে ইসলামী সংস্কৃতির সৌন্দর্য্য তুলে ধরার এই আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রশিদ আহমদ, সালাম ভূইয়া প্রমুখ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV