নিউইয়র্কে আগুনে পুড়ে একই পরিবারের সাত শিশুর মৃত্যু
সাবেদ সাথী : নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্রুকলিনে আগুনে পুড়ে একই পরিবারের সাত শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার ব্রুকলিন শহরের একটি বাসায় ইলেকট্রিক হিটার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। তাদের সবার বয়স ৫ থেকে ১৫ এর মধ্যে।
অগ্নিনির্বাপক বাহিনীর কমিশনার ড্যানিয়েল এ নিগ্রো সংবাদ সম্মেলনে জানান, নিচতলার কাউন্টারে ইলেকট্রিক হিটারটি চালু অবস্থায় ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। সেখানে পরিবারের নয় সদস্য ঘুমিয়ে ছিলেন। আগুনে দগ্ধ হয়ে ৮,১২ ও ১৫ বছরের তিন মেয়ে শিশু ও ৫,৬,৭ ও ১১ বছরের তিন ছেলে শিশুর মৃত্যু হয়। শিশুদের মা ও এক মেয়ে জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়লে প্রাণে বেঁচে যান তারা।
ড্যানিয়েল এ নিগ্রো বলেন, গত সাত বছরে এই শহরে অগ্নিকাণ্ডের এটা সবচেয়ে বড় দুর্ঘটনা। এটা এ পরিবারের জন্য মর্মান্তিক, এই সমাজের জন্য মর্মান্তিক এবং এই দেশের জন্য মর্মান্তিক ঘটনা।
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








