নিউইয়র্কে আনন্দধ্বনির প্রভাতী বর্ষবরণ ১৪ই এপ্রিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জামাইকাস্থ স্টার কাবাব রেস্টুরেন্টে ২য় বারের মতো নিউইয়র্কে ২০১৮ সালের প্রভাতী বাংলা বর্ষবরণ উৎযাপন করার লক্ষ্যে গত ১০ ডিসেম্বর প্রবাসী বিশিষ্টজনদের সাথে নিউইয়র্কের অলাভজনক স্বেচ্ছাশ্রমভিত্তিক সাংস্কৃতিক সংগঠন আনন্দধ্বনির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রভাতী বাংলা বর্ষবরণ’১৮ উৎযাপনের বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের মূখ্য নির্বাহী অর্ঘ্য সারথী সিকদার । তাছাড়া সভায় আমন্ত্রিত প্রবাসের বিশিষ্টজন ও আনন্দধ্বনির শুভাকাংখীরা ২০১৮ সালের প্রভাতী বাংলা বর্ষবরণ অনুষ্ঠান আরো প্রানবন্ত করার লক্ষ্যে তাঁদের মূল্যবান পরামর্শ প্রদান ও অভিমত তুলে ধরেন ।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় “ আনন্দধ্ধনি প্রভাতী বর্ষবরণ ১৪২৫” উৎযাপন করা হবে ২০১৮ সালের ১৪ই এপ্রিল, শনিবার সকাল ৭ ঘটিকায় নিউইয়র্কের কুইন্স প্যালেসে । আনন্দধ্বনি প্রভাতী বর্ষবরণ ১৪২৫ সফল করার জন্য সভায় প্রবাসীদের সহযোগিতা কামনা করা হয় । সভায় কবি ও লেখক ফেরদৌস সাজেদিন, সাংবাদিক আহমদ মাযহার, সাংবাদিক ফাহিম রেজা নুর, কমিউনিটি একটিভস্ট মিনহাজ আহমেদ সাম্মু, শিল্পী অনুপ বড়ুয়া, শিল্পী শাহ মাহবুব, ডাঃ প্রতাপ দাস, মোস্তাফিজুর রহমান, ভাস্কর আকতার আহমেদ রাশা, ডা: উৎপল চৌধুরী, শিল্পী অনুপ দাস, বিষ্ণু গোপ, রনি বড়ুয়া, সাইফুল্লাহ পারভেজ, মানসী হাজরা, ডাঃ আখি মুসতারি, মারুতি প্রমূখ উপস্থিত ছিল।
উল্লেখ্য ২০১৭ সালের মধ্য এপ্রিলের শীতের ভোরে প্রবাসী বাঙালীদের সহযোগিতায় আনন্দধ্বনি সব অসম্ভবকে সম্ভব করে দিয়ে রমনার বটমূলের মত আনন্দধ্বনি নিউইয়র্কে অর্ধ শতাধিক শিল্পীর অংশগ্রহনে সফলভাবে প্রথম প্রহরে বাংলা নববর্ষ’১৭ উদযাপন করেছে ছিল যা ছিল উত্তর আমেরিকায় এধরনের প্রথম উদ্যোগ । নিউইয়র্ক, নিউজার্সী, কানিকটিকাট ও পেলসিলভিনিয়ার বিপুল সংখ্যক দর্শক আনন্দধ্বনির এই প্রভাতী বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করেন।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








