Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত নারায়ণগঞ্জ জেলা সমিতি অব উত্তর আমেরিকা’র নতুন কমিটি, জমকালো সাংস্কৃতিক পরিবেশনা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: March 16, 2022 | 12:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হলো প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন নারায়ণগঞ্জ জেলা সমিতি অব উত্তর আমেরিকা ইনকের’র নতুন কমিটি। সিটির মেরিয়ট হোটেল বলরুমে গত ১১ মার্চ শুক্রবার রাতে কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেকে আনন্দ-উচ্ছ্বাস, শুভেচ্ছা, অভিনন্দন এসবের মধ্য দিয়ে বসেছিল নারায়ণগঞ্জ জেলাবাসীর মিলন মেলা। জমজমাট এ অনুষ্ঠানে ছিল বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
নবনির্বাচিত কার্যকরী কমিটিকে শপথ বাক্য পাঠ করার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো: মঞ্জুরুল করিম। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নব নির্বাচিত কমিটির কর্মকর্তারা।
শপথ গ্রহণ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। নবনির্বাচিত সভাপতি মির্জা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তফা জামান শামীম।
অনুষ্ঠানে মূলধারার রানীতিকদের পরিচয় করিয়ে দেন সংগঠনের সাবেক সভাপতি কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন ল্যু, নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার, নিউইয়র্কের আসন্ন ডেমোক্র্যাট প্রাইমারী নির্বাচনে স্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪এ থেকে ডিষ্ট্রিক্ট লীডার পদপ্রার্থী শাহ নেওয়াজ, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার আব্দুর রহীম হওলাদার, প্রধান পৃষ্ঠপোষক রাফাত হোসেন, সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তা সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উদযাপন কমিটির আহ্বায়ক মো. আলী হেসেন, যুগ্ম আহ্বায়ক ফারহানা আমান নুপুর ও ফারজানা আহমেদ।
নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করে বলেন, নারায়ণগঞ্জ জেলাবাসীর যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই হবে তাদের প্রধান কাজ। নতুন ইমিগ্র্যান্ট সহ নারায়ণগঞ্জ জেলাবাসীর অধিকার রক্ষায়ও এ সংগঠন কাজ করে যাবে। এটিকে প্রবাসে মডেল সংগঠন হিসেবে দাঁড় করানোও তাদের অঙ্গীকার।
বক্তারা নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তাদের সাফল্য কামনা করে নারায়নগঞ্জ জেলার ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতির ইতিহাস সমুন্নত রাখার আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি মির্জা ফরিদ উদ্দিন ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তফা জামান শামীম তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সমিতিকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে প্রবাসী নারায়ণগঞ্জ জেলাবাসীর কল্যাণে কাজ করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় শিল্পী রোখশানা মির্জা, রানো নেওয়াজ, শামীম সিদ্দিকী, চন্দ্রা রায়, অনিক রাজ, ফারহানা আমান নুপুর সঙ্গীত পরিবেশন করেন। এই পর্ব উপস্থাপনায় ছিলেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা ফারহানা আমান নুপুর।
অভিষেক অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ জেলা সমিতি অব উত্তর আমেরিকা’র সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক নারায়ণগঞ্জবাসী উপস্থিত ছিলেন। গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শকরা।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV