নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র ক্রুজ পিকনিক ২৪ জুলাই
https://www.facebook.com/140738015944006/videos/2984680385132600
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র ক্রুজ পিকনিক অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুলাই শনিবার। ব্রঙ্কসের খলিল পার্টি হলে গত ৭ জুলাই বুধবার অনুষ্ঠিত সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের কার্যকরী সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনের প্রেসিডেন্ট আবদুস শহীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ জামাল হুসেনের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি রফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা স্বপন, ডাইরেক্টর অব ফাইনান্স-১ নূর ইসলাম, ডাইরেক্টর অব ফাইনান্স-২ মো. শরিফ হোসেন, ডাইরেক্টর অব অর্গানাজিং-১ শাহীন কামালী, ডাইরেক্টর অব অর্গানাজিং -২ মো. সাদেকুর রহমান, ডাইরেক্টর অব পাবলিসিটি হোসেন চৌধুরী শিপু, ডাইরেক্টর অব লিটারেচার রবিউল ইসলাম, ডাইরেক্টর অব এডুকেশান মোহাম্মদ ইসলাম বাবু, ডাইরেক্টর অব হসপিটালিটি অ্যান্ড স্পোর্টস আল মামুন সরকার, ডাইরেক্টর আব্দুল বাছির খান, জয়নাল চৌধুরী লায়েক প্রমুখ।
সভায় জানান হয়, ফ্লাশিং এর ১ ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা জেটি থেকে ২৪ জুলাই সকাল ১১ টায় স্কাই লাইন প্রিন্সেস ক্রুজটি ছেড়ে গিয়ে নদী পথে নিউইয়র্ক এর চারদিক প্রদক্ষিণ শেষে বিকেল ৫টায় আবার জেটিতে ফিরে আসবে। অতিথিদের বিনোদনের জন্য থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাহফুজা মুমু ও শেফালী এবং প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রোখশানা মির্জা।
এর আগে রিভারক্রজ, ঈদ পুনর্মিলনী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে মেহের চৌধুরীকে আহ্বায়ক, রেজা আবদুল্লাহ স্বপনকে সদস্য সচিব ও লায়েক আহমেদকে সদস্য করে এ সংক্রান্ত একটি উপ কমিটি গঠন করা হয়।
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল








