Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র’র আলোচনা সভা ও ইফতার মাহফিল (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: April 23, 2022 | 5:28 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র’র আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ এপ্রিল বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও বাংলাদেশী কমিউনিটি নের্তৃবৃন্দ অংশ নেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
আয়োজক সংগঠনের সভাপতি মো: শাহাদাৎ হোসেন রাজুর সভাপতিত্বে সদস্য সচিব জাহাঙ্গীর সরোয়ার্দী ও কাউছার আহমেদ এবং সংগঠনের সাধারণ সম্পাদক নাছের আখতারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র সহ আন্তর্জাতিক সম্পাদক সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। গেস্ট অব অনার ছিলেন বিএনপি’র সাবেক আন্তর্জাতিক সম্পাদক মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জাসাসের আহবায়ক নায়ক হেলাল খান, যুক্তরাষ্ট্র বিএনপির সুবর্ণ জয়ন্তী কমিটির সদস্য সচিব মিজানুর রহমান ভূইয়া (মিল্টন), যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জসীম উদ্দিন ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন আজম ও ফিরোজ আহমেদ, স্টেট বিএনপির সভাপতি মাহফুজুল মালা নান্নু, অনুষ্ঠানের আহবায়ক যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আর্ন্তজাতিক সম্পাদক এম.এ.বাতিন, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোঃ সায়েম এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্রের সিনিয়র সহ-সভাপতি খলকুর রহমান খলকু, সহ-সভাপতি অয়েছ আহম্মেদ ও মোঃ রইচ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির এবং মিলাত হোসেন আকাশ, ব্রুকলিন বিএনপির সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ মানিক প্রমুখ।
অনুষ্ঠানে ইফতারের আগ মুহুর্তে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, জিয়া পরিবার সহ মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন নিউইয়র্ক ষ্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মো: আতিকুর রহমান।
বক্তারা বলেন, জাতির মুক্তির জন্য বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করার বিকল্প নেই। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র সেটিরই চেষ্টা করছে। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র-এর সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন রাজু সবসময় চেষ্টা করেন সকল গ্রুপের নেতা-কর্মীদের একসাথে করার এবং সেটাই করেছেন। বিএনপির ৪টি গ্রুপের নেতৃবৃন্দ একসাথে অংশ গ্রহন করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV