নিউইয়র্কে আয়োজিত বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন স্থগিত ঘোষণা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে আয়োজিত বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কে করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিত, ভাইরাস বিস্তারের আশঙ্কা ও নিউইয়র্ক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণার কারণে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে আগামী ২৮শে ও ২৯শে মার্চে আয়োজিত বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়। এজন্য সংশ্লিষ্ট সকলের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন সম্মেলনের আহ্বায়ক ড. নুরুন নবী, প্রধান সমন্বয়কারী আব্দুল কাদের মিয়া ও সদস্য সচিব জাকারিয়া চৌধুরী। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলনের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সম্মেলনের নেতৃবৃন্দ।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








