নিউইয়র্কে উদীচী জ্যামাইকা শাখার আহ্বায়ক কমিটি গঠন
ইউএসএনিউজঅনলাইন.কম: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জ্যামাইকা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, যুক্তরাষ্ট্র সংসদ এর সাংগঠনিক কর্মসূচীর অংশ হিসেবে আঞ্চলিক শাখা গঠন কর্মসূচীর ধারাবাহিকতায় গত ১৪ই ফেব্রুয়ারী রবিবার সকাল ১১টায় এক ভার্চুয়াল সভায় এ কমিটি গঠিত হয়।
সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, উদীচী সংগঠক ইসতিয়াক আহমেদ রানার সঞ্চালনায় ও কানন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদ থেকে অংশ নেন উদীচী, বৈদেশিক শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় সংসদ এর সহ সভাপতি ডাঃ রফিকুল হাসান জিন্নাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য, বৈদেশিক শাখার যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুল মালিক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও বৈদেশিক শাখার সদস্য সচিব, উদীচী, ফ্রান্স সংসদ এর সভাপতি কিরণময় মন্ডল। সভায় জ্যামাইকায় বসবাসরত বেশ কয়জন সাংস্কৃতিক কর্মী ও সংগঠক উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় নেতৃবুন্দ তাদের বক্তব্যে বলেন, একটি অসাম্প্রদায়িক, শোষণহীন ও মানবিক বিশ্ব গড়ে তোলার জন্য উদীচী’র লড়াই অব্যাহত রাখতে হবে। দেশে ও বিদেশে সমানে উদীচী’র চেতনা ছড়িয়ে দিতে হবে। আরো বেশী মানুষকে নতুন নতুন শাখা গঠনের মাধ্যমে আমাদের আন্দোলনে যুক্ত করতে হবে। সভায় স্বৈরাচার প্রতিরোধ দিবসের শহীদদের স্মৃতির প্রতি গভীর ¤্রদ্ধা জানানো হয়।
আগামী দিনে জ্যামাইকায় বাঙালী কমিউনিটির মধ্যে সাংস্কৃতিক কর্মসূচীর মাধ্যমে একটি অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা সমৃদ্ধ সমাজ বিনির্মানের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যুক্তরাষ্ট্র সংসদ এর আওতায় উদীচী জ্যামাইকা শাখা গঠনের লক্ষ্যে সভায় আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভায় সর্বসম্মতিক্রমে উদীচী কর্মী কানন চক্রবার্তীকে আহ্বায়ক এবং সাবেক ছাত্রনেতা ও সংস্কৃতি কর্মী ইশতিয়াক আহমেদ রানা ও হিরো চৌধুরী কে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বাবুল পাল, জাহিদ হুসেন ইউসুফ, আব্দুল বারী, মোহাম্মদ আলম, নন্দলাল দে, উর্মিলা সাহা, কল্পনা পাল, লিলি মজুমদার, অরুনিমা পাল, স্নিগদা আচার্য, ফুলুরায় চৌধুরী, মাধবী ঘোষ, মিতা কর্মকার, মো: শাহ্ আজিম, চন্দ্রানী দে, সবিতা রায়, ফারজানা রুমা ও আবুল হাসান।
অনুষ্ঠানের শেষ পর্বে নব গঠিত কমিটির শিল্পীরা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। এদের মধ্যে ছিলেন ফুলু রায় চৌধুরী, লিলি মজুমদার, মিতা কর্মকার, মোঃ আজিম প্রমূখ। সভায় কেন্দ্রীয় সংসদ ঘোষিত জাগরনের মাস ফেব্রুয়ারী কর্মসূচী অনুযায়ী আগামী ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাত ৮টায় এক ভার্চুয়াল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত হয়। উক্ত অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








