Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এনজিএফএফ স্কুল এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার বর্ণাঢ্য বনভোজন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: August 31, 2021 | 12:59 PM

https://www.facebook.com/140738015944006/videos/889571504976730

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন এনজিএফএফ স্কুল এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার ইনক্’র বার্ষিক বনভোজন। গত ২৯ আগস্ট রোববার জমজমাট এ বনভোজনে যুক্তরাষ্ট্রে বসবাসরত এনজিএফএফ স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের আত্মীয় স্বজনরা দিনভর ব্রঙ্কসের ফেরী পয়েন্ট স্টেট পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দ উপভোগ করেন। মেতে ওঠেন বর্ণাঢ্য সব আয়োজনে। এনজিএফএফ স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলায় পরিনত হয় এ বনভোজন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এনজিএফএফ স্কুল এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার ইনক্’র সভাপতি সফিউল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মুনিরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনজিএফএফ স্কুলের প্রাক্তন শিক্ষক লুৎফর রহমান ও দেলোয়ার হোসেন, স্কুলের প্রাক্তন ছাত্রী ডা. শাহানারা আলী, ডা.সায়মা নূর,

স্কুলের প্রাক্তন ছাত্র ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, সাবিনা বিনতে সালেহ, কমিউনিটি এক্টিভিস্ট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ সহ কমিউনিটি নের্তৃবৃন্দ। নিউইয়র্ক, নিউজার্সী, কানেটিকাট, মিশিগান সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে এনজিএফএফ স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এ বনভোজনে অংশ নেন।

প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে আরো ছিলেন, জাহানারা বেগম লক্ষী, মনোয়ারা বেগম, ফেরদৌসী বেগম বিউটি, ফাহমিদা হাবিব লবি, সানজিদা, লিপু, ফাহমি, নূর মোহাম্মদ, মোহাম্মদ কবির, নাদের, মামুন, ইয়াহিয়া বখত চৌধুরী, সুইট, হোছনা, লায়লা, মিশু প্রমুখ।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে এনজিএফএফ স্কুলের বিশেষ টি শার্ট উপহার প্রদান করা হয়। বনভোজনে আকর্ষণীয় র‌্যাফেল ড্র সহ ছেলে-মেয়েদের জন্য ছিল বিভিন্ন খেলাধূলা। মহিলাদের জন্যও ছিল বিশেষ আয়োজন। খেলাধূলা পরিচালনায় ছিলেন জসিম উদ্দিন নিপু এবং আনিসুর রহমান আনিস।

সবশেষে নুরউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয় বনভোজনের র‌্যাফেল ড্র। এতে ছিল আকর্ষণীয় পুরষ্কার। শেষে খেলাধুলায় অংশ গ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জসিম উদ্দিন নীপুর সৌজন্যে র‌্যাফেল ড্রর প্রথম পুরস্কার ছিলো ৫৫ ইঞ্চি টিভি।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছয়ফুর রহমান ছয়ফুর ও মোহাম্মদ রহমান কিবরিয়া সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তা ও অতিথিরা বক্তব্য রাখেন। অতিথিরা সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
সবশেষে আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়, সকলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হয়েছে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV