নিউইয়র্কে এবি মাল্টি মিডিয়ার ভ্যালেন্টাইন ডে উদযাপন (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/189849212254860/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে। গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসে স্টারলিং-বাংলাবাজার এভিনিউ’র এশিয়ান ড্রাভিং স্কুল পার্টি হলে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে পরিবেশিত হয়েছে মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা। এবিএম মাল্টি মিডিয়ার বর্ণিল এ আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও ছিল ভালোবাসা দিবসের কেক কাটা ও শুভেচ্ছা বক্তব্য।

এবিমাল্টি মিডিয়া’র চেয়ারম্যান জামাল আহমেদের সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট রেজা আব্দুল্লাহ স্বপনের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএসএনিউজঅনলাইন.কম ও সাপ্তাহিক জনতার কন্ঠ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, হৃদয়ে বাংলাদেশ’র উপদেষ্টা মামুন রহমান ও শামিম আহমেদ, সভাপতি সাইদুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক পল্লব সরকার, যুগ্ম সম্পাদক মাকসুদা আহমেদ,

সাংগঠনিক সম্পাদক রায়হান জামান রানা, দপ্তর সম্পদক মার্গারেট মল্লিক, কার্যকরী সদস্য ফয়সাল আহমেদ ও শারমিন মিথিলা বাঁধন, তিতাস মাল্টি সার্ভিসের কর্ণধার মেহের চৌধুরী, কবি জুলি রহমান, কবি নাসরিন চৌধুরী, বাংলাদেশ ন্যাশনাল হেরিটেজ প্রিজারভেশন পরিষদের সভাপতি রাজু আহমেদ মোবারক, কমিউনিটি এক্টিভিস্ট জামাল হুসেন, মিয়া মো. দাউদ, পারভীন বানু, এবি মাল্টি মিডিয়ার কর্মকর্তা মাহবুব চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও এবিএম মাল্টি মিডিয়ার সদস্যরা অংশ নেন।
উৎসবমুখর পরিবেশে এবি মাল্টি মিডিয়ার কর্মকর্তারা অতিথিদের সঙ্গে নিয়ে বিশ্ব ভালোবাসা দিবসের কেক কাটেন।

চমৎকার এ আয়োজনে নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণা তিথি ও শারমিন তানিয়া সঙ্গীত পরিবেশন করেন। শিল্পীদের সাথে কন্ঠ মেলান অন্যান্যরা। গভীর রাত পর্যন্ত এ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন দর্শক-শ্রোতারা। এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল ইউএসএনিউজঅনলাইন.কম, রূপসীবাংলা ও মিমটিভি।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








