Monday, 9 March 2026 |
শিরোনাম
New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ জুলাই দোয়া-মাহফিল ও তবারক বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: July 9, 2021 | 8:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সহায়তায় ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’ ১৪ জুলাই দিনভর দোয়া-মাহফিল ও তবারক বিতরণ করবে। এ উপলক্ষে ৭ জুলাই বুধবার সন্ধ্যায় এক প্রস্তুতি সভা হয় জাতীয় পার্টির। এতে বিস্তারিত আলোচনা করেন ‘এরশাদের মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি’র আহবায়ক আসেফ বারি টুটুল, সদস্য সচিব ওয়াসিম খন্দকার, প্রধান সমন্বয়কারি গিয়াস মজুমদার, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমান এবং সেক্রেটারি আবু তালেব চৌধুরী চান্দু, কেন্দ্রীয় নেতা জসীম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ৩০ মে জিয়ার শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র ব্যানারে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। এবারই প্রথম প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুভার্র্ষিকী-কে যুক্ত করা হলো ঐ কর্মসূচিতে।

উল্লেখ্য, জ্যাকসন হাইটস এলাকাবাসী’র সভাপতি হচ্ছেন সাকিল মিয়া এবং সেক্রেটারি মোহাম্মদ আলম নমী। সংগঠনের প্রধান উপদেষ্টা মীর নিজামুল হক।’

ট্যাগ:
Situs Streaming JAV