নিউইয়র্কে এসেনসিয়াল হোম কেয়ার ব্রঙ্কস শাখার ইফতার বিতরণ (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী মালিকানায় হোম কেয়ার সেবা প্রদানকারী অন্যতম প্রতিষ্ঠান এসেনসিয়াল হোম কেয়ারের ব্রঙ্কস শাখার ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ২২ মে শুক্রবার। এদিন বিকেলে ধর্মীয় আমেজে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এ আয়োজন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এসেনসিয়াল হোম কেয়ারের ব্রঙ্কস শাখার ম্যানেজার জালাল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে আগামী ২৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৮৭’র ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী মোহাম্মদ এন মজুমদার।
অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মুনাজাত পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ও শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের সাবেক খতিব ড. এটিএম ফখরুদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এ ইসলাম মামুন, মোহাম্মদ এস মিয়া সামাদ, সারওয়ার চৌধুরী প্রমুখ।
এসেনসিয়াল হোম কেয়ারের ব্রঙ্কস শাখা ম্যানেজার জালাল চৌধুরী অনুষ্ঠানে যোগদানের জন্য সকলকে ধন্যবাদ জানান।
শেষে রোজাদারদের মাঝে ‘ইফতার বক্স’ বিতরণ করা হয়।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








