Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় গ্রোসারি সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: September 24, 2020 | 7:43 AM

ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক: নিউইয়র্কে কুইন্স বরো অফিসের প্রেসিডেন্ট শেরনলি এবং মিশাল ভবা ডায়রেকটার অপ মারকেটিং কুইনস জুলিযা ফরমেন এর সৌজন্যে ১৫ই সেপ্টেম্বর মঙ্গলবার এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি এস্টোরিয়ার ২৫০ পরিবারকে গ্রোসারি সামগ্রী বিতরণ করেছে।

এসময় সংগঠনের সভাপতি সোহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীনের পরিচালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ মানবাধিকার কমিশন যুক্তরাষ্ট্র শাখার প্রতিষ্ঠাতা সভাপতি শরিফ লস্কর, সাবেক এসেম্বলিওম্যান প্রার্থী মেরি জোবায়দা, মৌমিতা আহমদ, কাশফিয়া খন্দকার, সমসের আলী, ফক্কু চৌধুরী, রেবেনসউড, কেরল উইলকিন্স, কেলেরা জনস, জর্জ লাগু, লিসা ডিকসন প্রমুখ।

সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, কাদের খান, পরিচালনা কমিটির সহ সভাপতি কয়েছ আহমদ, মীর জাকির, জাহেদ চৌধুরী, প্রচার সম্পাদক রাজু আহমদ, রিপন আহমদ, আবু সোলায়মান, এম আর সেলিম, রাজিব রহমান, আবদুর রশিদ, গোলাপগঞ্জ সোসাইটির দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন জানান, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি গত ১৫ ও ১৩ সেপ্টেম্বর এস্টোরিয়ার ৩৬ এভিনিউতে এবং ১১ সেপ্টেম্বর আল আমিন মসজিদে মোট ৫শ পরিবারের মাঝে গ্রোসারি সামগ্রী বিতরণ করেছে।
তিনি বলেন, যতদিন করোনা প্রকোপ থাকবে ততদিন যেকোন ভাবেই হোক তারা খাদ্য সামগ্রী বিতরণের ধারা অব্যাহত রাখবেন। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তারা।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV