Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির গ্রোসারি সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: November 25, 2020 | 2:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দুস্থ দেড়শ পরিবারের মধ্যে গ্রোসারি সামগ্রী বিতরণ করা হয়। গত ২৩ নভেম্বর এস্টোরিয়ার ৩৬ অ্যাভিনিউ এলাকায় এই ত্রাণ বিতরণে নেতৃত্ব দেন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইন্স টু গেদার পরিচালক জর্নাথন ফার্গাস, মেরি জোবাইদা, জুলিয়া ফরমেন, ব্রেনেট লেরি, আমিত এস বেগা। আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, মেয়র প্রার্থী জেসলিন টেলার, ইবি হেন্ট জপু, আল আমিন, মোহাম্মদ মির্জা, ফয়সল আহমেদ, ব্রিটনি বিমগাস, ভেনেসা জন হল, জুলি ওন, মিগান গ্রীন, মো: সেলিম, আনোয়ার হোসেন, সোলেমান, মাহমুদ রহমান, এমডি রুবেল, এমডি আবু, এমডি আলম, ইয়ারা শাবানা, রিপন আহমেদ। অনুষ্ঠানে দেড়শ পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, হালাল চিকেনসহ গ্রোসারি সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাভেদ উদ্দিন বলেন, সংগঠনটির উদ্যোগে করোনাকালে বেশ কয়েক দফা ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করা হয়। এর ধারাবাহিকতায় কয়েক দিন আগেও আড়াই শ পরিবারের মধ্যে গ্রোসারি সামগ্রী বিতরণ করা হয়েছিল।
জাভেদ উদ্দিন বলেন, ‘করোনায় অসহায় মানুষের জন্য আমরা কিছু করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। যারা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন তাদের অভিনন্দন।’ তিনি এ সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
খাদ্য সামগ্রী বিতরনে স্পন্সর করেন কুইন্স টুগেদার, এ্যামপায়ার ব্লুসিল ব্লুক্রস, এস্টোরিয়া মিউসিয়াল ফান্ড, জ্যাকুব এ রিচ নেভার হুড সেটেলমেন্ট, ইন্ডিয়া হোম।

ট্যাগ:
Situs Streaming JAV