নিউইয়র্কে এ্যাসেম্বলিম্যান ডেভিড উইপ্রিন এর সাথে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামের বৈঠক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর নবনিযুক্ত কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম আজ ১১ মার্চ ২০২২ নিউইয়র্ক এ্যাসেম্বলিম্যান ডেভিড উইপ্রিন এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাকারের সময় বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানাবিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় দু’দেশের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহযোগিতা ও রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পায়। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি আমেরিকার সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আলোচনাকালে তিনি এ্যাসেম্বলিম্যান ডেভিড উইপ্রিনকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে অবহিত করেন।
এসময় তিনি বাংলাদেশ সরকারের গৃহীত বিনিয়োগবান্ধব নীতি ও পদক্ষেপের কথা তুলে ধরেন এবং নবায়নযোগ্য জ্বালানি ও জাহাজ নির্মাণ শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি হওয়ায়, এ বছরটি অতীব তাৎপর্যপূর্ণ উল্লেখ করে কনসাল জেনারেল আগামীতে দু’দেশের মধ্যেকার বিরাজমান সহযোগিতার ক্ষেত্রসমূহ আরো সুদৃঢ় ও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কনসাল জেনারেল ড. ইসলাম এ্যাসেম্বলিম্যান ডেভিড উইপ্রিন এর নির্বাচনী এলাকায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাঁর সক্রিয় ও গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। কনসাল জেনারেল এসময় কমিউনিটির কল্যাণে আগামী দিনগুলিতে একসাথে অধিকতর ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া তিনি নিউইয়র্ক সিটির উপযুক্ত স্থানে একটি স্থায়ী শহিদ মিনার নির্মাণের লক্ষ্যে তাঁর পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
এ্যাসেম্বলিম্যান সদ্য যোগদানকৃত কনসাল জেনারেলকে অভিনন্দন জানান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর কর্মকালীন সময় সাফল্যমন্ডিত হবে মর্মে আশা প্রকাশ করেন। এ্যাসেম্বলিম্যান আগামী দিনগুলিতে তাঁর অফিস ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মধ্যেকার চলমান সহযোগিতা আরো মজবুত ও গভীর হবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন।
কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এ্যাসেম্বলিম্যান ডেভিড উইপ্রিনকে পারস্পরিক সুবিধাজনকসময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
উক্ত সাক্ষাতকালে কনস্যুলেট জেনারেলের কাউন্সেলর আয়েশা হক উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








