নিউইয়র্কে কণ্ঠচিত্র-এর “আরো কত শব্দহীন হাঁটবে তুমি” ৩০ জুন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : “দৃঢ় কণ্ঠে হোক চিত্রিত উচ্চারণ” এই ভাবনা কে ধারণ করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘কণ্ঠচিত্র’। আবৃত্তি সহ কণ্ঠ সংশ্লিষ্ট সকল মাধ্যমকেই সঙ্গী করে পথ চলার অঙ্গীকার নিয়ে কণ্ঠচিত্র-এর এই যাত্রা।
আগামী ৩০ জুন রবিরার সন্ধ্যা ৮ টায় জ্যাকসন হাইট্সের জুইস সেন্টার মিলনায়তনে (৩৭-০৬ ৭৭ স্ট্রিট, জ্যাকসন হাইট্স) কণ্ঠচিত্র-এর প্রথম আবৃত্তি প্রয়াস, “আরো কত শব্দহীন হাঁটবে তুমি”। ভাবনা: মিজানুর রহমান বিপ্লব। আবৃত্তিতে অংশগ্রহণ করবেন: শান্তা শ্রাবণী, অদিতি সাদিয়া রহমান, সেমন্তী ওয়াহেদ, আনোয়ারুল হক লাভলু, হীরা চৌধুরী এবং মিজানুর রহমান বিপ্লব।
শুদ্ধ, নান্দনিক ও সৃজনশীল সংস্কৃতি চর্চার ব্রত নিয়ে কণ্ঠচিত্র-এর যাত্রারম্ভের এই উদ্যোগে আপনার সপ্রাণ উপস্থিতি আমাদের প্রাণিত করবে। প্রবেশ অবাধ। প্রেস বিজ্ঞপ্তি

- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে








