নিউইয়র্কে করোনাভাইরাসে বাংলাদেশী তিশা চাকলাদারের মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক : নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিশা চাকলাদার (৩৭) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিউইয়র্কের কুইন্স হাসপাতালে সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ নিয়ে নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো ৩ জনে। তিশার দেশের বাড়ি ঢাকার বিক্রমপুরে। তিশা চাকলাদারের তিন সন্তান রয়েছে। মাত্র ৪ বছর আগে নিউইয়র্কে আসেন তিশা দম্পতি।
সোমবার লকডাউনের প্রথম দিনটি ঘরে অবস্থান করেই কাটান নিউইয়র্কবাসী। করোনা ভাইরাসে আতঙ্কিত মানুষ ঘর থেকে বের হননি বললেই চলে। প্রধান সড়কগুলো ছিলো একেবারেই ফাঁকা। তবে দিনব্যাপী পাল্লা দিয়ে বেড়েছে আক্রান্ত রোগীর সংখ্যা।
নিউইয়র্ক রাজ্যে আক্রান্ত রোগীর সংখ্যা বিশ হাজারেরও বেশি যা গোটা যুক্তরাষ্ট্রে আক্রান্ত রোগীর সংখ্যার অর্ধেক।
চিকিৎসা সামগ্রীর অপ্রতুলতা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন সিটি মেয়র ডি ব্লাসিও। তিনি বলেছেন, আমাদের যা আছে তা দিয়ে আর দশ দিন চিকিৎসা সেবা চালিয়ে যেতে পারব। আমরা যদি আরও বেশি ভেন্টলেটর না পাই তাহলে মানুষ মরতে শুরু করবে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








